
চিকিৎসকদের তোপের মুখে বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক এম কে আই কাইয়ুম চৌধুরীকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ পদে ডা. মির্জা মাহবুবুল হাসান ফয়সালকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস)।
আজ রোববার সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিনের সই করা এক চিঠিতে অব্যাহতির বিষয়টি জানানো হয়।
বাডাস সূত্রে জানা যায়, দুর্নীতিসহ নানা অভিযোগে সাবেক মহাপরিচালক কাইয়ুম চৌধুরীর পদত্যাগ চাচ্ছিলেন চিকিৎসকেরা। তিনি ৩২ দিন ধরে ছুটিতে ছিলেন। রোববার তিনি বহিরাগত কয়েকজনকে নিয়ে হাসপাতালে প্রবেশ করেন এবং নিজের রুমে বসেন। তখন চিকিৎসকেরা এর বিরোধিতা করেন। কাইয়ুম চৌধুরীর বহিষ্কারের দাবিতে আগামীকাল সোমবার থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেন চিকিৎসকেরা। পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতি পরিচালনা পর্ষদ তাৎক্ষণিক বৈঠকে বসে এবং কাইয়ুম চৌধুরীকে অব্যাহতির সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে নতুন মহাপরিচালক পদে ডা. মির্জা ফয়সালকে নিয়োগ দেওয়া হয়।
২০২০ সালের জুলাই মাসে কাইয়ুম চৌধুরী মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। পরবর্তী সময়ে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ চলতি বছরের ২০ জুন পর্যন্ত করা হয়েছিল।

মুন্সিগঞ্জ সদর ও সিরাজদিখান উপজেলায় যাচাই-বাছাই কমিটির তদন্ত শেষে বাদ দেওয়া ২০ শিক্ষককে পুনর্বহাল করেছে ইসলামিক ফাউন্ডেশন। ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পে এসব শিক্ষককে পুনর্বহাল করা হয়।
১ মিনিট আগে
রাজশাহী শহরের একটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়া ২৩৮ শিক্ষার্থীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আসেনি। তারা সবাই রাজশাহী উপশহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বৃত্তি পরীক্ষা দিয়েছিল। তারা ১১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। শিক্ষক-অভিভাবকেরা ধারণা করছেন, শিশুদের পরীক্ষার...
৩ মিনিট আগে
রাজশাহীতে এখনো জমজমাট আমের বাজার। তবে মৌসুম প্রায় শেষের দিকে হওয়ায় আমের দাম বেশ বাড়তি। সরবরাহ কমে আসায় গত এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন জাতের আমের দাম মণপ্রতি ৮০০ থেকে ১০০০ হাজার টাকা বেড়েছে। এর মধ্যে আম্রপালি আম বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৪ হাজার থেকে ৪ হাজার ৮০০ টাকা মণ দরে।
৭ মিনিট আগে
পাবনার ঈশ্বরদী থেকে রাজশাহীর বানেশ্বর পর্যন্ত ৫৫ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও সংস্কারকাজ শেষ হয়েছে দুই বছর আগে। এই প্রকল্পে ব্যয় ৪৭৫ কোটি টাকা। তবে বছর না যেতেই সড়কের ঈশ্বরদী সীমানার বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে এবং সড়ক দেবে গর্তের মতো হয়েছে।
৩৯ মিনিট আগে