
কিশোরগঞ্জ-ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের নান্দলা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত পৌনে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বাস দুটি দুমড়েমুচড়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা করিমগঞ্জগামী ‘অছিম পরিবহন’ এবং নেত্রকোনা থেকে চট্টগ্রামগামী ‘মিনহাজ পরিবহনের’ একটি বাসের মধ্যে নান্দলা বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মিনহাজ পরিবহনের চালক গুরুতর আহত হয়েছেন। তবে অন্য বাসের চালক ঘটনার পরপরই পালিয়ে গেছেন। দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে নিলে রাত সাড়ে ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক জানান, এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে থেকে পরিস্থিতি তদারকি করছে।

রাজধানীর পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় জড়িত থাকার অভিযোগে আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৪ এর মিডিয়া অফিসার কে. এন. রায় নিয়তির গণমাধ্যমে পাঠানো খুদেবার্তার তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজন কিবরিয়া হত্যা মিশনে অংশগ্রহণকারী শুটার। বিদেশি রিভলবার, গুলিসহ এদের গ্রেপ্তার করা হয়েছে।
২৩ মিনিট আগে
পরিবারের সদস্যরা শুক্রবার সকালে রাসেলকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগ রয়েছে, এ সময় পান্না বিশ্বাসের লোকজন সেখানে এসে চায়নিজ কুড়াল দিয়ে রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করে।
২৯ মিনিট আগে
নিহত কিবরিয়া শাহরাস্তি উপজেলার রায়শ্রী ইউনিয়নের রায়শ্রী গ্রামের নুরু মিয়ার ছেলে। আহত নারী রিনা বেগম (২৫) একই উপজেলার পিপলকরা এলাকার আবু সুফিয়ানের স্ত্রী। রিনাসহ অপর যাত্রীরা হাজীগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশায় চাঁদপুর শহরে যাচ্ছিলেন।
৩৭ মিনিট আগে
জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতা, অগ্নিসংযোগ ও রাজনৈতিক প্রতিপক্ষের কার্যালয়ে হামলার অভিযোগে দায়ের করা মামলায় রংপুরের গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গঙ্গাচড়া সদর ইউনিয়নে তাঁর নিজ বাড়ি থেকে...
১ ঘণ্টা আগে