কুমিল্লার পূজামণ্ডপ থেকে শুরু করে রংপুরের পীরগঞ্জের নারকীয় তাণ্ডবের পেছনে সরকার ও সরকারি দলের লোক কোনো না কোনোভাবে জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, এসব ঘটনার সঙ্গে ছাত্রলীগ, যুবলীগসহ তাদের সরকারের লোকেরাই জড়িত এবং এসব সত্য এখন বেরিয়ে আসছে। আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এই অনুষ্ঠানের আয়োজন করে। সরকারকে উদ্দেশ্য করে রিজভী বলেন, সাম্প্রদায়িকতার ঘুমন্ত দানবকে জাগিয়ে তুলে এই সরকার নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে। কিন্তু এই দানব যে তাদের ঘাড় মটকে দেবে, এটা তারা এখনো টের পাচ্ছে না।
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'নিজেদের সেক্যুলার দাবি করেন আর আপনাদের নেতৃত্বেই সাম্প্রদায়িকতার ঘুমন্ত দানবকে জাগিয়ে তুলে দেশে রক্তপাত সৃষ্টি করেছেন। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নাম বেরিয়ে আসছে। গর্ত করে কেঁচো বের করতে গিয়ে সাপ বেরিয়ে আসছে।'
আওয়ামী লীগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ম্লান করেছে এমন অভিযোগ করে রিজভী বলেন, তারা রাজনীতিতে বিভেদ তৈরি করেছে। দলে দলে বিভাজন তৈরি করেছে। এখন সম্প্রদায়ে সম্প্রদায়ে বিভেদ তৈরি করছে। আওয়ামী লীগ যুগ যুগ ধরে বিভেদ ও বিভাজন তৈরির কারখানা হিসেবে কাজ করছে। এরা এমন একটি রাজনৈতিক দল, যারা জনগণের রক্ত চুষে নিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। এটাই হচ্ছে তাদের অভিপ্রায়, এটাই হচ্ছে তাদের রাজনৈতিক কর্মসূচি। এই কর্মসূচি দিয়েই তারা চৌদ্দ বছর ধরে ডাকাতের মতো ক্ষমতায় বসে আছে। তাদের এই সব নির্মমতা আড়াল করতেই খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে। কারণ তাদের এই উৎপীড়ন, দুর্নীতি ও লুণ্ঠনের বিরুদ্ধে কোনো কণ্ঠ যেন প্রতারিত না হয়। এ কারণে খালেদা জিয়া আজ বন্দী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে