
সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় নিখোঁজদের তালিকায় নাম আছে ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়ার। তাঁর পরিবার নিশ্চিত নয়, তিনি বিস্ফোরণের ঘটনাতেই নিখোঁজ কি না। এখনো তাঁর সন্ধান পাওয়া যায়নি। জীবিত ও মৃত মিলিয়ে ১৭২ জনকে উদ্ধারের পর ফায়ার সার্ভিসও জানিয়েছে, সিদ্দিকবাজারের ওই ভবনে আর কেউ নেই।
এদিকে ইমতিয়াজকে কিশোরগঞ্জে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে দাবি করে পুলিশের উপপরিদর্শক পরিচয়ে তাঁর ভাই মোশাররফ হোসেন ভূঁইয়াকে ঘটনার দিন ফোনকল করা হয়েছিল বলে জানা গেছে।
মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাইকে কিশোরগঞ্জ থেকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে। নিজেকে পুলিশের উপপরিদর্শক পরিচয় দিয়ে একজন এমন তথ্য দিয়ে ফোন করে। বলা হয়, তাঁকে নাকি ধানমন্ডি থেকে তুলে নিয়ে কে বা কারা কিশোরগঞ্জে নিয়ে মারধর করেছে।’
শুক্রবার (১০ মার্চ) রাতে মোশাররফ হোসেন ভুঁইয়ার সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এ প্রতিবেদকের। তিনি বলেন, ‘আমার ভাইকে এখনো পাওয়া যায়নি। সেদিন এক প্রতারক আমাদের ফোন দিয়ে ইমতিয়াজকে পাওয়া গেছে বলে জানিয়েছিল। আসলে তাঁকে পাওয়া যায়নি। যে ফোন দিয়েছিল সে একজন চিটার। টাকা পয়সা পাওয়ার ধান্দা ছিল।’ এ নিয়ে এর বেশি আর কথা বলতে চাননি মোশাররফ হোসেন।
বিস্ফোরণের পর থেকে মালেক নামে এক কিশোরের নিখোঁজ হওয়ার খবর আসে গণমাধ্যমে। তাকেও পাওয়া গেছে শুক্রবার সন্ধ্যায়। মালেককে ফিরে পাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে জানিয়েছেন তার বাবা রতন মিয়া। তিনি বলেন, ‘বিক্রমপুর টঙ্গিবাড়িতে মালেকের মা কাজ করে। আমি কাজ করি উত্তরার আব্দুলাহপুর। ঘটনার দিন মালেক মায়ের কাছ থেকে সাভারের হেমায়েতপুর যাচ্ছিল। সেখানে সে ইটভাটায় কাজ করে। ঘটনার সড়কে যান চলাচল বন্ধ থাকায় মালেক যে বাসে ছিল সেটি অন্য পথে যায়। মালেক রাস্তা ভুলে মোহাম্মদপুর যায়। সেখান থেকে আবার আবদুল্লাহপুর যায়। আমি আবদুল্লাহপুরে থাকলেও মালেক এখানে কোনো দিন আসেনি। তাই চেনে না। এরপর দুই দিন মালেক আবদুল্লাহপুরে একটি হোটেলে কাজ করে। সেখান থেকে হোটেল মালিকের সহায়তায় সে বিক্রমপুর টঙ্গিবাড়িতে মায়ের কাছে পৌঁছায়। তার মা আমাকে ফোন করে জানিয়েছে।’
উল্লেখ্য, গত মঙ্গলবার (৭ মার্চ) বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় মোট ১৭২ জনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে নিহত ২৩ জনও রয়েছেন। বার্ন ইনস্টিটিউট আর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীনেরা বাদে বাকিরা বাড়ি ফিরে গেছেন অথবা বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

আড়াই মাস আগে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা খাল থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো। পিবিআইয়ের ভাষ্য, মরদেহটি জান্নাতুল ফেরদৌসের। তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ খালে ফেলে
৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হওয়ার চার দিন পর মারা গেছেন স্বামী শরীফ ও স্ত্রী রোজিনা। আজ বৃহস্পতিবার ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক থেকে ৪০০টি গ্যাসের সিলিন্ডার লুটের ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে বগুড়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া ৪৮টি গ্যাসের সিলিন্ডার উদ্ধার এবং একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।
১২ মিনিট আগে
ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজে নির্মাণাধীন লাইব্রেরি-কাম-অডিটোরিয়াম ভবনের কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে তুলে নিয়ে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর দুই দিন নির্মাণকাজ বন্ধ ছিল। এখনো নিরাপত্তাহীনতায় রয়েছেন কর্মকর্তা-কর্মচ
৩০ মিনিট আগে