ঢাকা: করোনার ঊর্ধ্বগতিতে দেশে বাড়ছে ভারতীয় ডেল্টা ধরনে আক্রান্ত রোগীর সংখ্যা। এর মধ্যে রাজধানীর দুই–তৃতীয়াংশই এই ধরনে আক্রান্ত বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)।
আইসিডিডিআরবি জানিয়েছে, মে মাসের শেষের দিকে এবং জুনের প্রথম দিকে রাজধানীর ৬০ জনের নমুনা সিকুয়েন্স করে ৪০ জনের বেশি শরীরে ডেল্টা ধরনের উপস্থিতি পাওয়া গেছে। যা প্রায় ৬৮ শতাংশ। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার ধরন শনাক্ত হয়েছে ২ শতাংশ।
বিষয়টি নিশ্চিত করে আইসিডিডিবিআরবির মিডিয়া ম্যানেজার এ কে এম তারিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, যাদের ডেল্টা ধরন পাওয়া গেছে প্রত্যেকই ঢাকায় বসবাস করেন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।
এ ব্যাপারে জানতে আইইডিসিআরে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি শুনেছি, তবে এখনো বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানিনা।
সীমান্তে নিষেধাজ্ঞার পরও স্থল যোগাযোগ পুরোপুরি বন্ধ না হওয়ায় সম্প্রতি দেশে ভয়াবহ রূপ নিয়েছে ভারতীয় বা ডেল্টা ধরন। এরই মধ্যে সংক্রমণের ৮০ শতাংশই এই ধরন বলছে গবেষণা। পাশাপাশি দেশে আরও একটি অজানা ধরনের অস্তিত্ব পাওয়া গেছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে গত ৮ মে যশোরে প্রথম ভারত ফেরত দুজনের শরীরে এই ধরনে আক্রান্ত রোগী শনাক্ত হয়। পরে কয়েক দফা পরীক্ষায় গত মাসের শেষ নাগাদ ভারতসহ ব্রিটেন, আফ্রিকা ও নাইজেরিয়ার ধরনে ভুগছেন এমন রোগীর সংখ্যা বেড়ে ২০০ ছাড়িয়ে যায়। নতুন করে ৪০ জন যোগ হওয়ায় যা আড়াই ছুঁয়েছে।

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁকে ঘটনাস্থল থেকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আহত হয়েছেন...
১০ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দরে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর ধানখেত থেকে মোকছেদুল ইসলাম (৫২) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার সাতনালা ইউনিয়নের মানিকবাটি গ্রামের ঈদগাহ মাঠের পাশের ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
২৪ মিনিট আগে
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া রাজা ওরফে পিচ্চি রাজাকে (৩০) আট দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে তাঁর পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে