
গোপালগঞ্জ সদরে বিএনপির মিছিলে হামলার প্রতিবাদে কোটালীপাড়ায় বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। আজ শনিবার সকালে কোটালীপাড়া উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
আজ সকালে একটি বিক্ষোভ মিছিল স্থানীয় ঘাঘর বাজার চৌরাস্তা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে ঘাঘর কান্দায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদারের বাড়ির সামে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, ‘স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী গতকাল শুক্রবার ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় তাঁর নিজ বাড়ি আসছিলেন। এ সময় গোপালগঞ্জের ঘোনাপাড়া নামক স্থানে আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার হন তিনি। হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহত ও অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফায়েকুজ্জামান শেখ, উপজেলা যুবদলের সদস্যসচিব মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাসুদ তালুকদার প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন আহত নেতা-কর্মীদের দেখতে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
২ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১০ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে