বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক মানব উন্নয়নের পাশাপাশি দ্রুত প্রযুক্তিগত পরিবর্তন হয়েছে। এর ফলে ডিজিটালাইজড ডিভাইস এবং পরিষেবাগুলোরও ক্রমবর্ধমান প্রসার ঘটছে ৷ যাইহোক, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ইউএসএ দ্বারা প্রকাশিত আইসিটির অগ্রগতির মাধ্যমে বিশ্বব্যাপী কর্মশক্তির শারীরিক শ্রম হ্রাস করে।
আইওটি, এ-ওয়ান, ব্লক চেইন, ড্রোনস আর চ্যাট জিপিটি নিয়ে এক ওয়েবিনারে বক্তারা এ কথা বলেন। ঢাকা স্কুল অব ইকোনমিকসের উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাব সোমবার ওয়েবিনারটির আয়োজন করে।
বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা হলো একটি ডিজিটাল রূপান্তর নেতৃত্ব। এটি উদীয়মান প্রযুক্তিগুলো ব্যবহার করে বিভিন্ন সেক্টরে তৎপরতা, দক্ষতা, স্বচ্ছতা সুবিধা দিতে পারে। ডিজিটাল প্রযুক্তিগুলো আমাদের পরিবেশে একটি প্রধান ভূমিকা পালন করে এবং আমাদের জন্য সবকিছু করতে পারে ৷
ওয়েবিনারে মেক্সিকোর ইনস্টিটিউটো টেকনোলজিকো হোসে মারিও মোলিনার স্নাতকোত্তর এবং গবেষণা বিভাগের অধ্যাপক ড. হোসে জি ভার্গাস-হার্নান্দেজ বিশেষ অতিথি ছিলেন।
এ ছাড়া আলোচনায় অংশ নেন অধিবেশন চেয়ার অর্থনীতিবিদ ও আইটি বিশেষজ্ঞ অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী. নিউ দিল্লি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং বিভাগের অধ্যাপক ড. রিংকু শর্মা দীক্ষিত প্রধান অতিথি ছিলেন।
প্রফেসর ড. মুহাম্মদ মাহবুব আলী বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক কম্পিউটারের অগ্রগতি দেশের কল্যাণে ব্যবহৃত হচ্ছে।
অন্যদের মধ্যে আলোচনা করেন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার টেকনো মেইন সল্টলেকের সহকারী অধ্যাপক ড. শামীমা হক, যুক্তরাজ্যের লন্ডন গ্র্যাজুয়েট কলেজের প্রভাষক ড. তাসনিম সাকিফ।
এ ছাড়া ওয়েবিনারে অংশগ্রহণ করেন ড. সারা তাসনিম, রেহানা পারভিন, শামীম আহমেদ, নওয়াজিশ মুহাম্মদ আলী, জাকিয়া সুলতানা।
আইসিটি বাংলাদেশের অর্থনীতির জন্য অনেক সম্ভাবনাময় কাজ করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

পঞ্চগড়ে আবারও দেখা দিতে শুরু করেছে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য। অনুকূল আবহাওয়া আর মেঘমুক্ত আকাশে সীমান্তবর্তী এই জেলার বিভিন্ন এলাকা থেকে খালি চোখেই দেখা গেছে বরফাচ্ছাদিত এ পর্বতচূড়া। আগস্টের শুরুতেই আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এমন দৃশ্য স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। অনেকেই এই দৃশ্যের
১ মিনিট আগে
ফরিদপুর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ ডা. সৈয়দ আসিফ-উল আলমের যোগদানকে কেন্দ্র করে মঙ্গলবার হট্টগোল ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ। পরে তাঁর নিয়োগ বাতিলের দাবিতে কার্যালয়ের সামনে ব্যানার নিয়ে অবস্থান নেন ছাত্রদল নেতারা।
৫ মিনিট আগে
রংপুরের ১১টি স্থানে মোবাইল নেটওয়ার্কের সেবার মান (কিউওএস), মোবাইল টাওয়ারসহ বিভিন্ন উৎস থেকে নির্গত তড়িৎচৌম্বকীয় বিকিরণ (ইএমএফ) পরিমাপ কার্যক্রম পরিচালনা করেছে বিটিআরসি। ইএমএফ নির্ধারিত সীমার মধ্যে রয়েছে কি না, তা যাচাই করতে বিটিআরসির কারিগরি বিশেষজ্ঞ দল গত শনিবার থেকে আজ পর্যন্ত রংপুর শহর
৮ মিনিট আগে
চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও অতিরিক্ত বালুবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসচালক ও সুপারভাইজারসহ তিনজন নিহত এবং অন্তত ১৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বালুবাহী ট্রাক চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।
২৪ মিনিট আগে