আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘৫ম ভৈরব পিঠা উৎসব-১৪২৯ ’। আজ বৃহস্পতিবার থেকে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজারের রাজকাচারী প্রাঙ্গণে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই উৎসব।
উৎসবের ৫ম বছর উপলক্ষে এরই মধ্যে শহরের রাস্তাঘাট থেকে গুরুত্বপূর্ণ স্থাপনা সব জায়গায় শোভা পাচ্ছে নানা রংয়ের পোস্টার, ফেস্টুন। বাঙালি কৃষ্টি ও লোকজ ঐতিহ্যের স্মারক বাহারি পিঠা প্রদর্শন, ক্রয়, বিক্রয় ও ভোজনুৎসবের পাশাপাশি উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে।
উৎসবের উল্লেখযোগ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে আরও রয়েছে—পুঁথি পাঠের আসর, ‘পিঠা উৎসব উদযাপন পরিষদের পরিবেশনা ও জনি আলমের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘খ্যাতির বিড়ম্বনা’ নাটকের মঞ্চায়। সমাপনী দিনে রয়েছে ব্যান্ড দল সহজিয়ার সংগীত পরিবেশনা।
‘পিঠা উৎসব উদযাপন পরিষদ, ভৈরব’–এর সভাপতি ইমরান হোসাইন বলেন, ‘হাজার বছরের বাঙালি সংস্কৃতির উত্তরাধিকার হিসেবে পিঠাপুলির অনুসর্গ পুরোনো। প্রযুক্তির উৎকর্ষতায় বর্তমানে কিছুটা ম্লান হলেও পিঠার স্বাদ গ্রহণ ও জনসমক্ষে বিশেষত নতুন প্রজন্মকে পিঠা পরিচিত করে তুলতে শহরে-নগরে পিঠা উৎসবের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় বাণিজ্য নগরী ভৈরবে গত চার বছর যাবৎ অত্যন্ত জাঁকজমকপূর্ণ পিঠা উৎসব আয়োজিত হচ্ছে।’
‘পিঠা উৎসব উদ্যাপন পরিষদ, ভৈরব’–এর সাধারণ সম্পাদক আল আমিন নাজির বলেন, ‘সর্বস্তরের মানুষকে উৎসব মুখর ভাবে আমাদের ঐতিহ্যের স্মারক পিঠার সঙ্গে বন্ধন তৈরি করানো এবং আমাদের কৃষ্টিকে পরিচর্যার করার ব্রত নিয়ে ২০১৮ সাল থেকে আমরা পিঠা উৎসব করছি। আমাদের কৃষ্টির সঙ্গে নগর মানুষের সেতুবন্ধন তৈরি হোক পিঠা উৎসবের মাধ্যমে—এটাই প্রত্যাশা।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৩ হাজার ২৭০ জন পরিচ্ছন্নতাকর্মী প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার হিসেব আর্থিক অনুদান পেয়েছেন। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে ঈদের উপহার তুলে দেন চসিক মেয়র মেয়র শাহাদাত
৩২ মিনিট আগে
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরি হয়েছে। গতকাল সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতে বাগেরহাট শহরের আমলাপাড়ায় আইজিপির তিনতলা বাড়ির বিদ্যুতের সার্ভিস তার চুরি করেছে চোর।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহে বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ ছাড়া জেলার ১৩টি উপজেলায় ঈদুল ফিতরের নামাজের সময়সূচি নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
১ ঘণ্টা আগে
ঈদে যাত্রীদের দুর্ভোগ কমাতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ছোট-বড় মিলিয়ে মোট ১৭টি ফেরি এবং আরিচা-কাজিরহাট রুটে পাঁচটি ফেরি চালু রাখা হয়েছে। এ ছাড়া ৩৩টি লঞ্চ ও ৬৭টি স্পিডবোট চলাচল করছে। জরুরি পণ্য, শিশুখাদ্য ও পচনশীল দ্রব্যবাহী যানবাহন ছাড়া অন্যান্য পণ্যবাহী ট্রাক চলাচল সাময়িকভাবে বন্ধ রাখায় ঘাট এলাকায়
১ ঘণ্টা আগে