
নরসিংদীর বেলাবতে জেমী আক্তার (১৫) নামে এক স্কুলশিক্ষার্থী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ভাটেরচর গ্রামের পীর মাহমুদের বাড়িতে। জেমী ওই গ্রামের মো. নাসির মিয়ার মেয়ে এবং বারৈচা বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী। চলতি মাসের ১৫ তারিখে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।
স্কুলছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, জেমী সকালে বই-খাতা নিয়ে স্কুলের কথা বলে বাড়ি থেকে বের হয়। দুপুরে ফিরে ঘুমানোর কথা বলে ঘরের দরজা বন্ধ করে দেয়। ওই সময় পরিবারের অন্য সদস্যরা ধান আনার জন্য বাড়ির বাইরে ছিল। কিছুক্ষণ পর লোকজন বাড়িতে এসে জেমীকে ডাকাডাকি করতে থাকেন। কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে দেখা যায়, ঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আছে জেমী। খবর পেয়ে বেলাব থানার পুলিশ ঘটনাস্থলে আসে।
বারৈচা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তুফা কামাল বলেন, ‘জেমী চলতি বছর এসএসসি পরীক্ষার্থী ছিল। এসএসসি পরীক্ষার্থী যারা, তারা শুধু শনিবার স্কুলে আসে। জেমি আজকে স্কুলে আসেনি। স্কুলের কথা বলে যদি সে বাড়ি থেকে বের হয়, তাহলে অন্য কোথাও গেছে কি না, সেটা আমাদের জানা নেই।’
জেমীর বাবা নাসির উদ্দীন বলেন, ‘কী কারণে আমার মেয়ে আত্মহত্যা করেছে তা আমরা জানি না। আমার মেয়ের কোনো সমস্যা ছিল না। স্কুল থেকে ফিরে আমাদের সঙ্গে কথা বলেছে। পরে সে ঘুমানোর কথা বলে ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করে।’
ঘটনাস্থলে উপস্থিত থাকার সময় বেলাব থানার উপপরিদর্শক মো. সজল হক বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। আপাতত আত্মহত্যার কোনো কারণ জানা সম্ভব হয়নি।’

দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
২ মিনিট আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
২৯ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
৩ ঘণ্টা আগে