
নরসিংদীর রায়পুরায় স্কুলে যাওয়ার পথে মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় নিশি আক্তার (০৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত অবস্থায় ওই শিশুটির মা টুম্পা বেগমকে (২৫) ঢাকা নেওয়ার পথে তিনিও মারা যান।
আজ মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মরজাল বাসস্ট্যান্ডের অদূরে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা উপজেলার মরজাল গ্রামের মারুফ মিয়ার স্ত্রী ও সন্তান। ভৈরব হাইওয়ে থানার পরিদর্শক মো. মোজাম্মেল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, সকাল সাড়ে ৯টার দিকে মা টুম্পা বেগম ৬ বছরের মেয়ে নিশি আক্তারকে নিয়ে স্থানীয় একটি বিদ্যালয়ে যাচ্ছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী ‘তিশা পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস মা-মেয়েকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ সময় শিশুটির মা গুরুতর আহত হন।
এদিকে গুরুতর আহত অবস্থায় ওই শিশুর মাকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান বলে জানান মরজাল ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান।
পুলিশ কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানান, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বাসটি জব্দ করে ভৈরব হাইওয়ে থানায় আনা হয়। তবে চালক পালিয়ে গেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৪ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে