
নিখোঁজের দুই দিন পর পদ্মা নদী থেকে আশরাফুল আলম মিঠুর (৫৩) মরদেহ উদ্ধার করে পুলিশ। আজ রোববার সকালে মুন্সিগঞ্জের শিমুলিয়া লঞ্চঘাটের উল্টোদিকে পদ্মা নদীতে মরদেহ ভেসে থাকতে দেখা যায়।
মৃত আশরাফুল আলম মিঠু খুলনার সোনাডাঙ্গার বাসিন্দা। তবে তিনি ঢাকার সবুজবাগে থাকতেন।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক চুন্নু মিয়া বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টার দিকে বিআইডব্লিউটিসির এক কর্মচারী আমাদের জানান যে লঞ্চঘাটের উল্টোদিকে পদ্মা নদীতে তাঁদের নোঙর করা জাহাজের কাছে একটি মরদেহ ভাসতে দেখা যাচ্ছে। খবর পেয়ে আমার গিয়ে মরদেহ উদ্ধার করি। মরদেহের পরনে টি-শার্ট, জিনস প্যান্ট ও জুতা ছিল।’ মরদেহের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে শনাক্ত করা হয়েছে। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহ উদ্ধারের সময় মুখ দিয়ে রক্ত বের হয়।
উপপরিদর্শক আরও বলেন, ‘আমরা জানতে পারি মৃতের ছেলে গতকাল শনিবার মুন্সিগঞ্জের লৌহজং থানায় নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছিল। গত শুক্রবার ফাল্গুনি পরিবহনে করে ঢাকা থেকে খুলনা যাচ্ছিলেন তিনি। তাঁর পকেটে ফাল্গুনি পরিবহনের টিকিটও পাওয়া গেছে।’

কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে খেলতে গিয়ে বর্ষার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গোপদিঘি ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
দিনাজপুরের হিলিতে বিভিন্ন সংস্থার জব্দ করা আমদানি নিষিদ্ধ, অখালাসকৃত, বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। এসব পণ্যের মধ্যে খাদ্যদ্রব্য, প্রসাধনী ও তামাকজাত পণ্যসহ বিভিন্ন সামগ্রী রয়েছে।
১৩ মিনিট আগে
পুরোনো শেডের খুচরা মুরগি বিক্রেতা আলী নেওয়াজ এবং জামা-কাপড় বিক্রেতা মাওলানা আবদুর রহমানসহ কয়েকজন মানববন্ধনে কান্নায় ভেঙে পড়েন। তাঁরা পুরোনো বাজার শেডটি পুনরুদ্ধার এবং সেখানে নির্মিত বহুতল ভবন সরিয়ে পুনরায় বাজার শেড নির্মাণের দাবি জানান।
১৭ মিনিট আগে
রাজধানীর উত্তরায় সেন্টার পয়েন্ট শপিং মলের পঞ্চম তলায় একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শপিং মলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত। ছয়তলা ভবনটির পঞ্চম তলায় আগুন লাগে।
২৭ মিনিট আগে