ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার স্যার এফ রহমান হলের সামনে বুধবার রাত সোয়া ১২টার দিকে এক তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগী তরুণী নিজে বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৫।
আজ শুক্রবার বিকেলে মামলার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার। তিনি বলেন, ‘লাঞ্ছনার ঘটনায় ওই তরুণী মামলা করেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় মামলা হয়েছে।’
অভিযুক্তকে শনাক্তের বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি বলেন, ‘ভিকটিমের বক্তব্য অনুযায়ী আসামি হেলমেট পরা ছিলেন। চেহারার ওভাবে বর্ণনা পাইনি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করছি আসামিকে দ্রুত গ্রেপ্তার করতে পারব।’
২৩ বছর বয়সী ওই তরুণী মামলায় উল্লেখ করেছেন, বুধবার রাতে তাঁর ভাইয়ের বাসা ধানমন্ডি থেকে তিনি রিকশায় পুরান ঢাকায় নিজের বাসায় যাচ্ছিলেন। রাত ১২টা ১৭ থেকে ১২টা ২২ মিনিটের মধ্যে নীলক্ষেত থেকে যখন টিএসসির দিকে যান, তখন কলা ভবনের কাছাকাছি ঘটনাটি ঘটে।
তরুণী মামলার এজাহারে বলেন, ‘আমি আপসেট হয়ে পড়ি, তাই জায়গাটা সঠিক বলতে পারছি না। আমি হেডফোনে গান শুনছিলাম। আমার রিকশার বাম সাইডে হঠাৎ বাইকে একটা লোক এসে আমার বুকে হাত দেয় এবং খুব জোরে টান দেয়। এতে আমার জামাটা ছিঁড়ে যায়।’
ওই তরুণী আরও উল্লেখ করেন, ‘ওই লোক যাওয়ার সময় রাগান্বিত চোখে আমাকে কিছু একটা বলতে বলতে যাচ্ছিল। তখন রিকশাওয়ালাকে বলেছিলাম তাকে আটকানোর জন্য, কিন্তু আটকানো সম্ভব হয়নি। সে দ্রুত বাইক চালিয়ে চলে যায়। ওই লোক বাইকে একাই ছিল। হেলমেট পরা ছিল। ভয়ে বাইকটার নম্বরও লক্ষ করতে পারিনি।’

নরসিংদী মাধবদীতে সংঘবদ্ধ ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার প্রধান আসামি নুরুল ইসলাম ওরফে নুরাসহ সাত আসামির আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১ মার্চ) নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান এই আদেশ দেন।
১৯ মিনিট আগে
ক্ষুব্ধ হয়ে শরিফুল প্রথমে কাঠের বাটাম দিয়ে দাদির মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় জামিলাকে জড়িয়ে ধরার চেষ্টায় সে বাধা দিলে তাকেও বাঁশের খাটিয়া ও হাতুড়ি দিয়ে আঘাত করেন। পরে তাকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে সরিষাখেতের পাশে ধর্ষণ করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান তিনি।
২০ মিনিট আগে
অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালুচাপায় যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে সিলেটের জৈন্তাপুরে এ ঘটনা ঘটে। থানার ওসি জানিয়েছেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৩৮ মিনিট আগে
চট্টগ্রাম নগরের সাগরিকায় ছুরিকাঘাতে আকাশ দাস (৩০) নামের এক কর্মচারীকে হত্যার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা ও চট্টগ্রাম নগরের বড়পোল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাজমুল হুদা ও মো. মহসিন। তাঁরা দুজনই ২০ বছর বয়সী তরুণ।
১ ঘণ্টা আগে