
গত জুলাই মাসে ঢাকায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের পরিচালিত সংক্ষিপ্ত বিচার আদালতে ৯ হাজার ৩০৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৮৯০টি ফৌজদারি এবং ৩ হাজার ৪১৭টি ট্রাফিক মামলা রয়েছে। আজ সোমবার (৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির আইন কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, জুলাই মাসে ডিএমপির মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগের আওতায় ৫ হাজার ৮৯০টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়। এসব মামলায় ১০ হাজার ৪৩৭ জন আসামিকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে ৬ হাজার ৮৬১ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২৩ লাখ ৪৬ হাজার ১২০ টাকা অর্থদণ্ড এবং ২ লাখ ৫৮ হাজার ২৩০ টাকার মালামাল নিলাম বা বাজেয়াপ্ত করা হয়েছে।
এ ছাড়া, জুলাই মাসে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিএমপি পুলিশ ও স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের যৌথ উদ্যোগে ৩৩টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ট্রাফিক আইন প্রয়োগের ক্ষেত্রেও উল্লেখযোগ্য কার্যক্রম পরিচালিত হয়েছে। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর অধীনে জুলাই মাসে ১ হাজার ৩৪০টি ট্রাফিক মামলা দায়ের করা হয়। একই সময়ে ৩ হাজার ৪১৭টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করে ৮ লাখ ২ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে বিভিন্ন অপরাধের তাৎক্ষণিক বিচার নিশ্চিত হওয়ায় বিচার বিভাগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নগরবাসীর আস্থা বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে অপরাধীদের মধ্যে আইনের প্রতি ভীতি সৃষ্টি হওয়ায় ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও এটি ইতিবাচক ভূমিকা রাখছে।

কিশোরগঞ্জের কটিয়াদীতে তিতাস গ্যাসের উচ্চচাপের প্রধান সঞ্চালন পাইপলাইন থেকে অবৈধ সংযোগ নিয়ে চুনাপাথর কারখানা চালুর চেষ্টার ঘটনায় উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়েছে। তিনটি চুল্লি ভেঙে ফেলা হয়েছে, চুনাপাথর জব্দ করা হয়েছে, আর গ্যাস লিকেজ বন্ধে কাজ করছে তিতাস কর্তৃপক্ষ।
১১ মিনিট আগে
কেরানীগঞ্জের মদিনা মার্কেট এলাকায় আরেকটি ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালানো হয়। সেখানে কারখানার মালিক ও কেমিস্ট-পরিবেশক নাছিরকে (৪৫) আটক করা হয়। এ সময় একটি ইয়াবা তৈরির মেশিন, ১৭ কেজি ইয়াবা তৈরির কাঁচামাল এবং ১৯ হাজার ৫২০টি ইয়াবা জব্দ করা হয়।
১৮ মিনিট আগে
নওগাঁর বদলগাছিতে জমির সীমানা (আইল) কাটা নিয়ে বিরোধের জেরে এক যুবদল নেতার হাতের কবজি ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই যুবদল নেতা ও তাঁর মাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩৩ মিনিট আগে
সোমবার (৩ আগস্ট) ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোববার (২ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এসব ব্যবস্থা নেওয়া হয়।
৩৮ মিনিট আগে