
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদসহ ১০ জনের বিরুদ্ধে করা মামলা খারিজ করা হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলা করার পর দুপুরেই তিনি খারিজ করে দেন। আদেশে উল্লেখ করা হয়, এই মামলায় যেহেতু অভিযোগ গ্রহণের মতো কোনো উপাদান নেই, সেহেতু মামলা খারিজ করা হলো।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম আজ সকালে এই মামলা করেন। ১০ জন ছাড়াও মামলায় আসামি করা হয় অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ পুলিশ সদস্যকে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘মামলা করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। পরে খারিজ করে দেন।’
মামলায় যাঁদের নাম দেওয়া হয় তাঁরা হলেন—অতিরিক্ত পুলিশ কমিশনার আসাদুজ্জামান, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার দাস, যুগ্ম পুলিশ কমিশনার সঞ্জিত কুমার রায়, যুগ্ম পুলিশ কমিশনার মেহেদি হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন, যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, উপপুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান, এসি মতিঝিল জোন গোলাম রুহানী ও আনসার সদস্য আল আমিন ওরফে মাহিদুর রহমান।
মামলার অভিযোগে বলা হয়, গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় হারুন অর রশিদ অতিরিক্ত পুলিশ কমিশনার ঢাকা, মেট্রোপলিটন গোয়েন্দা প্রধান তাঁর সঙ্গে ১০-১২ জন বিএনপির নয়াপল্টন কার্যালয়ে নিচতলার তালা ভাঙে এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ম্যুরালের গ্লাস ভেঙে ফেলে এবং ম্যুরালটির বাম চোখের অংশ লোহার সাবল দিয়ে আঘাত করে চোখে পরিহিত কালো সান গ্লাসটি ভেঙে ফেলে।
পরে আসামিরা দ্বিতীয় তলায় প্রবেশ করে প্রধান গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। বিএনপির হিসাবরক্ষণ কর্মকর্তার কক্ষে তালা ভাঙে। হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ফারুক হোসেনের কক্ষে টেবিলের ড্রয়ার ভেঙে ফেলে এবং একটি কম্পিউটার ও একটি প্রিন্টার মেশিন ডাকাতি করে নেয়। যার মূল্য এক লাখ টাকা।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কক্ষের ডান দিকের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে টেবিলের গ্লাস ভেঙে ফেলে এবং সোফাসহ আসবাব তছনছ করে। ক্ষতির পরিমাণ ৫০ হাজার টাকা। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কক্ষের ডান দরজা ভেঙে ভেতরে ঢুকে একটি কম্পিউটার, একটি এলইডি টিভি ও দুটি রাউটার চুরি করে। যেগুলোর মূল্য ৯০ হাজার টাকা।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে সোহানা নামে ৩ বছর বয়সী এক শিশু মারা গেছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহানা ওই গ্রামের প্রবাসী মো. শফিক মিয়ার মেয়ে।
১২ মিনিট আগে
চট্টগ্রামে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছে রেত, হাতুড়ি, রামদা ও বাটাল পাওয়া গেছে। আজ সোমবার সকাল পৌনে আটটার দিকে নগরের আকবরশাহ থানাধীন বায়েজিদ লিংকরোড এলাকার ৬ নম্বর ব্রিজ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৪৪ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে এক জুয়েলারি দোকানদারকে গুলি করে অন্তত ২৫ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে। অন্তর সরকার (২৮) নামে গুলিবিদ্ধ আহত ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে...
১ ঘণ্টা আগে
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানী ঢাকার দক্ষিণ পাইকপাড়াসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টানা ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ সোমবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে