ঢাকার নবাবগঞ্জে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কৈলাইল ইউনিয়নের দড়িকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ওই গ্রামের শেখ রমিজের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার দিকে রফিকুল ইসলাম (৪৫) তাঁর বাড়ির সীমানায় গাছ লাগাতে যান। এ সময় তাঁর আপন চাচা সেখানে গিয়ে তাঁকে গাছ লাগাতে বাধা দেন। তখন চাচা-ভাতিজার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে চাচা আমির আলীর হাতে থাকা ধারালো দা দিয়ে ভাতিজা রফিকুলকে গলায় কোপ দেন। এতে রফিকুল চিৎকার দিয়ে মাটিতে পড়ে যান।
পরিবারের লোকজন শব্দ শুনে এগিয়ে এসে রফিককে উদ্ধার করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মৃত্যুর খবর শুনেই চাচা আমির আলী পালিয়ে যান। সংবাদ শুনে প্রথমে পাড়াগ্রাম ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তপ্ত পরিবেশ শান্ত করে। পরে নবাবগঞ্জ থানার ওসির নেতৃত্বে পুলিশের দুটি টিম সেখানে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল করে।
নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেওয়া হচ্ছে। ভিকটিমের পরিবার শোকার্ত। তাই মামলার প্রক্রিয়ায় একটু সময় নেবে। তারা লিখিত দিলেই মামলা নেওয়া হবে।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৬ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৬ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৮ মিনিট আগে