রাজধানীর নয়াপল্টন এলাকায় ককটেল বিস্ফোরণে সানি (১৬) নামে এক কিশোর আহত হয়েছে। সে টোকাইয়ের কাজ করে। পরে রক্তাক্ত অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
আজ শনিবার দুপুরে নয়াপল্টন হক বে গাড়ির শোরুমের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সানির দুই হাত ও দুই পায়ে ককটেলের স্প্রিন্টারের আঘাত লাগে।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, ‘ককটেল বিস্ফোরণে আহত সানিকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।’
তিনি আরও বলেন, ‘ওই কিশোর ভাঙারি টোকায়। ঘটনাস্থলে ভাঙারি টোকানোর সময় একটি শপিং ব্যাগ পায়। সেখান থেকেই বিস্ফোরণ ঘটে। এতে সানির ডান হাতের তালু ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া বাম হাত ও দুই পায়ে সামান্য স্প্লিন্টারের আঘাত লাগে।
হাসপাতালে আহত সানি জানায়, ‘তার বাবার নাম টিটু মিয়া। বাড়ি চট্টগ্রামে। তবে নয়াপল্টন ও কাকরাইল এলাকায় ভাসমান অবস্থায় থাকে। ভাঙারি কুড়িয়ে বিক্রি করে। আজকে নয়াপল্টন এলাকায় ভাঙারি টোকাতে গিয়ে একটি শপিং ব্যাগ পায়। ব্যাগে হাত ঢুকাতেই দুটি ককটেলের বিস্ফোরণ হয়।’
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. সেন্টু মিয়া বলেন, পরিত্যক্ত অবস্থায় ব্যাগের ভেতরে থাকা ককটেল বিস্ফোরণে সানি নামে এক কিশোর আহত হয়েছে। সে টোকাই। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৮ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে