
রাজধানীর কামরাঙ্গীরচরের সিলেটি বাজারে গণপিটুনিতে মাসুদ ও নাদিম নামের দুজন নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশের দাবি, তাঁরা সংঘবদ্ধ ছিনতাইকারী ও চাঁদাবাজ ছিলেন। আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে কামরাঙ্গীরচর সিলেটি বাজার এলাকায় ঘটনাটি ঘটে। এ সময় নিহতদের ছুরিকাঘাতে দুজন আহত হন।
গণপিটুনিতে নিহতেরা হলেন নাদিম (৩৫) ও মাসুদ (৩০)। এতে আহত হন সোহাগ (২৮)। ছুরিকাঘাতে আহতরা হলেন রিকশাচালক নুর মোহাম্মদ (৩০) ও চা বিক্রেত মনির হোসেন (৩৫)।
ঢাকা মেডিকেলে আহত মনির হোসেন জানান, তিনি সিলেটি বাজারের বাবুলের বাড়িতে ভাড়া থাকেন। তাঁর তিনটি রিকশা রয়েছে। তিনি নিজেও রিকশা চালান। গত ৮ মার্চ মাসুদের নেতৃত্বে কয়েকজন চা-দোকানদার নুর মোহাম্মদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় সেদিন নুর মোহাম্মদকে ছুরিকাঘাতে আহত করে। এ সময় তাঁর স্ত্রী বাধা দিলে তাঁকেও ছুরিকাঘাতে আহত করে সন্ত্রাসীর। ওই ঘটনায় নুর মোহাম্মদ কামরাঙ্গীরচর থানায় মামলা করেন। এর জের ধরে রাতে আবার হামলা করেন। এতে তাঁরা দুজন আহত হন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এরা সংঘবদ্ধ ছিনতাইকারী ও চাঁদাবাজ ছিল। এর আগে তাঁদের নামে মামলা করেছিল। ধারণা করা হচ্ছে, মামলার জেরে আজকে কয়েকজন মামলার বাদীসহ দুজনকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তিনজনকে গণপিটুনি দেন। মাসুদ নামের একজন ঘটনাস্থলে মারা যান। সোহাগ ও নাদিম নামের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে নাদিম হাসপাতালে মারা যান। আহত সোহাগ ঢাকা মেডিকেল চিকিৎসাধীন আছেন। বিষয়টি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

মেসার্স মাসুদ হাসান ফিলিং স্টেশনের সামনে থেকে এ অবরোধ শুরু হয়। এ সময় প্রায় ৪০ জন বাইকার ছিলেন। পরে উত্তরা পূর্ব থানা–পুলিশ, ট্রাফিক পুলিশ ও গোয়েন্দা সংস্থার...
২ ঘণ্টা আগে
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে নিরঙ্কুশ বিজয়ের অর্জন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোল্লা মশিউর রহমান নান্নু...
২ ঘণ্টা আগে
আট মাসের শিশু জান্নাতুল মাওয়া হামে আক্রান্ত। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চার দিন অপেক্ষার পর সে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বেড পায়। কিছুটা সুস্থ হলে এক দিন পরই তাকে সাধারণ ওয়ার্ডে দেওয়া হয়। কিন্তু এখন শিশুটির ভীষণ শ্বাসকষ্ট। চিকিৎসক আবার আইসিইউতে নিতে বলেছেন।
২ ঘণ্টা আগে
জমি নিয়ে বিরোধে ঢাকার কেরানীগঞ্জে কৃষক দল নেতা ও তাঁর ছেলেদের বিরুদ্ধে এক পুলিশ সদস্যের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ ভাঙচুর চালানো হয়।
৩ ঘণ্টা আগে