
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ আগামী সংসদ নির্বাচনের আগেই পে কমিশন বাস্তবায়ন ও নবম পে স্কেল গেজেট জারির দাবি করেছে। আজ শুক্রবার বিকেলে ‘নবম পে স্কেল গেজেট প্রকাশ বাস্তবায়ন’-এর দাবিতে আয়োজিত প্রতিনিধি সমাবেশে এ দাবি জানানো হয়।
রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বলা হয়, পে স্কেল বাস্তবায়ন করা না হলে ১৮ লাখ কর্মচারী নির্বাচনের দায়িত্ব থেকে বিরত থাকবেন। বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারী আছেন প্রায় ১৫ লাখ।
সমাবেশে স্বাগত বক্তব্যে পরিষদের সমন্বয়ক মো. লুৎফর রহমান বলেন, ‘পে কমিশন নির্বাচনের আগেই দিতে হবে। এটির বাস্তবায়ন না হলে ১৮ লাখ কর্মচারী নিয়ে আমরা কঠোর আন্দোলনে যাব। ১ ডিসেম্বর থেকে যত দিন পর্যন্ত পে কমিশন বাস্তবায়ন না হবে, তত দিন পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব।’
অন্য বক্তারা বলেন, বৈষম্যমুক্ত নবম পে স্কেল অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং তা নভেম্বরের মধ্যেই করতে হবে। ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে। এগুলো না করা হলে কর্মচারীরা সংসদ নির্বাচনের দায়িত্ব থেকে বিরত থাকবেন। নভেম্বরের মধ্যে দাবি না মানলে সারা দেশের সরকারি অফিস বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ গত বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলের সিদ্ধান্ত অন্তর্বর্তী নয়, বরং আগামী নির্বাচিত সরকার নেবে। তবে অন্তর্বর্তী সরকার বেতন কমিশনের প্রতিবেদন (বেতনকাঠামো) চূড়ান্ত করে যাবে।
অর্থ উপদেষ্টার এমন বক্তব্যের পর সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এ দাবি জানাল।
সমাবেশে অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, বেতনকাঠামোর বৈষম্য দূর করা এবং নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন করা দরকার। এটা যৌক্তিক দাবি এবং তা নির্বাচনের আগেই বাস্তবায়ন করা উচিত।

নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫০ শতকের একটি জলাশয় ভরাট করে প্লট আকারে বিক্রির অভিযোগ উঠেছে। এরই মধ্যে মাটি ফেলে জলাশয়ের অর্ধেকের বেশি অংশ ভরাট করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মাহমুদ আলী নামের এক ব্যক্তি মাছ চাষের জন্য ইজারা নিয়ে ওই জমি প্লট আকারে বিক্রি করছেন।
৩ ঘণ্টা আগে
ওমানে গাড়ির ভেতরে মারা যাওয়া চার সন্তানের করুণ পরিণতি সম্পর্কে এখনো জানেন না তাঁদের মা খাদিজা বেগম। বয়সের ভার ও রোগে এমনিতেই বেশ কাবু তিনি। স্বামীহীন সংসারের ঘানি টানতে টানতে ক্লান্তও। মারা যাওয়া চার ছেলেসহ পাঁচ ছেলেকে ছোট রেখেই মারা যান তাঁদের বাবা জামাল উদ্দিন।
৩ ঘণ্টা আগে
প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনভূমি রয়েছে মৌলভীবাজার জেলায়। এই বনভূমি দেখভালের জন্য শত বছর ধরে স্থানীয় বাসিন্দারা থাকছে। আইনে রয়েছে, বনের ভেতরে পাকা স্থাপনা বা ঘর তৈরি করা যাবে না। তবে কয়েক বছর ধরে সেই আইন উপেক্ষা করে অবৈধভাবে পাকা ঘর তৈরি করছে অনেকে।
৩ ঘণ্টা আগে
নওগাঁ জেলা ধান-চাল উৎপাদনে বরাবরই সমৃদ্ধ। বর্তমানে এ জেলায় চলছে বোরো ধান কাটার মৌসুম। এরই মধ্যে বেশির ভাগই ধান ঘরে তুলেছেন কৃষক। হাট-বাজারে রয়েছে পর্যাপ্ত ধানের সরবরাহ। বোরোর এই ভরা মৌসুমে স্বাভাবিকভাবে চালের দাম নিম্নমুখী হওয়ার কথা থাকলেও নওগাঁর বাজারে বিপরীত চিত্র মিলেছে।
৪ ঘণ্টা আগে