
টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় মনির ও তাঁর স্ত্রীকে ধর্ষণ মামলায় দেওয়া আগাম জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ রোববার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। এর আগে ১৮ এপ্রিল তাঁদের চার সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট।
৫ এপ্রিল রাতে বড় মনিরের বিরুদ্ধে কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে মামলা করা হয়। মামলায় তাঁর স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, ভাইয়ের সঙ্গে ওই কিশোরীর পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ ছিল। বিষয়টি সমাধানের জন্য বড় মনিরের সঙ্গে কিশোরী যোগাযোগ করলে গত ১৭ ডিসেম্বর শহরের আদালতপাড়ার ফ্ল্যাটে যেতে বলেন তিনি। সেখানে গেলে ওই কিশোরীকে ধর্ষণ করেন মনির। এমনকি ধর্ষণের ছবিও তুলে রাখেন তিনি। আর ওই ছবি দেখিয়ে পরে আরও বেশ কয়েকবার ধর্ষণ করা হয় কিশোরীকে।
এদিকে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাঁকে গর্ভের সন্তান নষ্ট করতে বলেন মনির। কিশোরী রাজি না হলে গত ২৯ মার্চ রাতে তাকে তুলে নিয়ে আবারও ধর্ষণ ও মারধর করা হয়। আর তাতে সহযোগিতা করেন মনিরের স্ত্রী। এতে কিশোরী অসুস্থ হয়ে পড়লে রাত তিনটার দিকে তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়। পরে ওই কিশোরী মনির ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের কবির ও হানিফ। আহত হয়েছেন আশিক (২৫) ও একই গ্রামের হোসেন আলীর ছেলে।
২ ঘণ্টা আগে
নিকলীতে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে অসদাচরণের অভিযোগে আলি জামশেদ (৫০) নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।
৩ ঘণ্টা আগে
বাগেরহাটের মোংলা উপজেলার পৌর এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক। পাঁচ ছেলের মধ্যে ছোট ছেলে সাব্বিরের বিয়ে দিয়েছিলেন খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামে।
৩ ঘণ্টা আগে
সিয়াম বলেন, ‘দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। পাশে এক জায়গায় আমি বসে ছিলাম। হঠাৎ বিকট শব্দ টের পাই, সঙ্গে প্রচুর ধোঁয়া। দুটি যানবাহনেরই গতি অনেক বেশি ছিল এবং পুরো মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গেছে।’
৩ ঘণ্টা আগে