
সড়ক ও ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বর্ধিতাংশ উচ্ছেদে ডিএমপি ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রশাসনের অভিযান চলছে। আজ বুধবার সকালে রাজধানীর নাইটিংগেল (নয়াপল্টন) মোড় থেকে ফকিরাপুল এলাকায় এক অভিযানে ১৩টি মামলায় ৩৫ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (ডিএমপি) মহিদুর রহমান জানান, সড়ক ও ফুটপাতে অবৈধ দখলমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।
আজ বুধবার সকালে সরেজমিন ডিএমপির মতিঝিল ট্রাফিক বিভাগের নাইটিংগেল মোড় থেকে ফকিরাপুল এলাকায় গিয়ে দেখা যায়, ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে সড়ক ও ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বর্ধিতাংশ উচ্ছেদে অভিযান চালাচ্ছে পুলিশ।
সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এতে অংশ নেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান, মতিঝিল জোনের ডিসি (ট্রাফিক) দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীসহ অন্য কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, অবৈধভাবে ফুটপাত দখলের অপরাধে সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকাসহ মোট ১৩টি মামলায় ৩৫ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। যাদের সতর্ক করার প্রয়োজন, তাদের সতর্ক করা হয়েছে।
ওই এলাকার তরমুজ ব্যবসায়ী মো. শিপন বলেন, ‘আমাকে তিন হাজার টাকা জরিমানা করেছে। গরিব মানুষ ব্যবসা করে খাই। পেট তো চালাতে হবে। ধনীরা ঠিকই আছে, শুধু আমাদের বেলায় অসুবিধা। সরকার আমাদের একটা জায়গা খুঁজে দিক, আমরা সেখানে ব্যবসা করব। না হলে আমরা কই যাব? আমাদের এই ব্যবসা করে বাচ্চা-পোলাপানদের লেখাপড়া করাতে হয়। মা-বাবাদের চিকিৎসা খরচ চালাতে হয়। আমরা তো চুরি-ছিনতাই করে খাচ্ছি না। আগের সরকার যেমন ছিল, এখন তেমনই আছে।’
স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (ডিএমপি) মহিদুর রহমান জানান, প্রায় ৪৫ থেকে ৫০ ফুট চওড়া রাস্তার ৩০ ফুট অংশই অবৈধ দখলে ছিল। সেই ৩০ ফুট জায়গা দখলমুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, ট্রাফিক বিভাগ, ক্রাইম বিভাগ এবং মার্কেট মালিক সমিতির স্বেচ্ছাসেবকেরা মিলে রাস্তা পরিষ্কার ও অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রমে নিয়মিত মনিটরিং ও সহায়তা করবে। পাশাপাশি নাগরিকদের সচেতন করার জন্য মিডিয়ার মাধ্যমে প্রচারণার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদে বুধবার থেকে রোববার পর্যন্ত এই বিশেষ অভিযান চলবে।
এদিকে মতিঝিল জোনের ডিসি (ট্রাফিক) দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী জানিয়েছেন, হকারদের মানবিক দিক বিবেচনা করে এবং সরকারের আয় বৃদ্ধির লক্ষ্যে মতিঝিল এলাকায় অফিস টাইমের পর ‘নাইট মার্কেট’ এবং শুক্র-শনিবার ছুটির দিনে ‘হলিডে মার্কেট’ চালুর পরিকল্পনা করা হচ্ছে।
ডিএমপির ট্রাফিক মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ওমর ফারুক বলেন, এর আগে গত ২৩ মার্চ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজধানীতে অনেক রেস্তোরাঁ, ওয়ার্কশপ ও দোকান ফুটপাত ও সড়কে কার্যক্রম বাড়িয়েছে। এতে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে। ওয়ার্কশপগুলো সড়কের অংশ দখল করে গাড়ি মেরামত করায় নিরাপত্তা ঝুঁকি ও কৃত্রিম যানজট সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতি নিরসনেই এই বিশেষ অভিযান চালানো হচ্ছে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
১ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
১ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
১ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
২ ঘণ্টা আগে