
পর্দানশীন নারীদের পর্দার সঙ্গে রাষ্ট্রীয় সুবিধা ও নাগরিক অধিকার প্রাপ্তি নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন রাজারবাগ দরবার শরিফের মহিলা আনজুমানের নেত্রীরা।
আজ সোমবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন নেত্রীরা।
মহিলা আনজুমানের নেত্রীরা বলেন, রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন নথিপত্র তৈরির সময় চেহারা খুলে ছবি তুলতে হয়। কোরআন সুন্নাহ অনুসারে পরিপূর্ণ পর্দা করার কারণে মুখ খুলে ছবি তুলতে রাজি না হওয়ায় অনেক পর্দানশীন নারী অনেক রাষ্ট্রীয় সুবিধা ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
নেত্রীরা বলেন, ছবি দিয়ে শনাক্তকরণ পদ্ধতি ত্রুটিযুক্ত হওয়ার কারণেই ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ ’— এ ছবি দিয়ে শনাক্তকরণের বদলে বায়োমেট্রিক পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এরপরও ছবির মতো একটি পুরাতন ও ত্রুটিযুদ্ধ পদ্ধতি ধরে রাখার কারণে অসংখ্য পর্দানশীন নারীর মৌলিক অধিকার হরণ করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে রাষ্ট্রের নাগরিকত্বের স্বীকৃতি থেকে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রাজারবাগ দরবার শরিফের মহিলা আনজুমানের সদস্য ও অনুষ্ঠানের আহ্বায়ক শারমিন ইয়াসমিন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজারবাগ দরবার শরিফের মহিলা আনজুমানের সদস্য সুমাইয়া আহমদ, মাশহুরা ফিরদাউসী প্রমুখ।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে পাচারের সময় ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে তাঁর ট্রাভেল ট্রলি তল্লাশি করে এসব
৫ মিনিট আগে
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে বিজিবি ও বিএসএফের মানবিক উদ্যোগে শেষবারের মতো মৃত মায়ের মুখ দেখলেন বাংলাদেশে বসবাসরত মেয়ে হাফিজা খাতুন। আজ বৃহস্পতিবার সকালে সীমান্তের শূন্যরেখায় মায়ের মরদেহ দেখার সুযোগ পান তিনি। এ সময় দুই দেশের স্বজনদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়...
৮ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে জমিসংক্রান্ত বিরোধের জেরে সোহেল হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে রায়ে অসন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার।
২০ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলে তারেক মিয়াকে (২৭) হাত-পা বেঁধে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বাবা অলিউর রহমানের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর গ্রামে এ ঘটনা ঘটে...
২৬ মিনিট আগে