
ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা তরুণ (৩৫) ও তরুণীর (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে কেরানীগঞ্জ মডেল থানাধীন বরিশুর ঘাট এলাকা বরাবর মাঝ নদী থেকে হাত বাঁধা ওই দুজনের ভাসমান লাশ উদ্ধার করে নৌ পুলিশ।
পরে লাশ দুটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মোক্তার হোসেন বলেন, ‘সন্ধ্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ফোন পেয়ে জানতে পারি, বুড়িগঙ্গা নদীতে দুটি লাশ ভাসছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই তরুণ-তরুণীর লাশ উদ্ধার করি। এ সময় তরুণের পরনে ছিল চেক শার্ট ও ট্রাউজার এবং তরুণীর পরনে ছিল লাল রঙের সালোয়ার ও ছাই রঙের টি-শার্ট।’
এ ছাড়া তরুণ ও তরুণীর একে অপরের হাত একসঙ্গে বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশ দুটি দু-তিন দিনের পুরোনো। ফলে শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা পরিলক্ষিত হয়নি।
লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া উভয়ের পরিচয় শনাক্তের জন্য আঙুলের ছাপ সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৪ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৬ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৬ ঘণ্টা আগে