
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী ঢাকা মহানগর উত্তরের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক কাজী রনি গণসংযোগ করেছেন।
আজ শুক্রবার সকালে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বর, পশ্চিমপাড়া বাসস্ট্যান্ড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বর, ঘাঘর বাজার, পৌর কিচেন মার্কেটসহ উপজেলা বিভিন্ন জনবহুল এলাকায় দলীয় নেতাকে সঙ্গে নিয়ে তিনি গণসংযোগ করেন।
এ সময় গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহ্বায়ক জালাল দাড়িয়া, যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক শেখ মো. মোনায়েম, ছাত্র অধিকার পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মহিবুল্লাহ দাড়িয়া তুহিন, যুব অধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি নিয়ামুল হক নয়ন, ছাত্র অধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি রিফাত মুন্সী, সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদারসহ দলীয় নেতারা তাঁর সঙ্গে ছিলেন।
কাজী রনি বলেন, ‘মুক্তিযুদ্ধের আত্মত্যাগ ধারণ করে দুর্নীতি-দুঃশাসন মুক্ত বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমি গোপালগঞ্জ-৩ আসনে বিভিন্ন জনবহুল এলাকায় গণসংযোগ করে যাচ্ছি। দল যদি আমাকে এ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত করে, তাহলে আমি নির্বাচনে প্রার্থী হব।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ সেকেন্ড আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে