দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় ব্যাংক ঋণের তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রাম-২ আসনের নৌকা প্রতীকে বিজয়ী প্রার্থী খাদিজাতুল আনোয়ারার এমপির পদ বাতিল চেয়ে আবেদন করা হয়েছে। একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমেদ এই আবেদন করেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী সাঈদ আহমেদ রাজা।
আইনজীবী সাঈদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনের সময় হলফনামায় খেলাপি ঋণের কারণে মামলাসহ কোনো তথ্য দেননি। তথ্য গোপন করে সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন খাদিজাতুল আনোয়ার। তাঁর পদ বাতিল করে পুনরায় নির্বাচন করতে আবেদন করা হয়েছে। আজ রোববার বিচারপতি ফাতেমা নজীবের একক বেঞ্চ শুনানি করে অপর পক্ষকে (খাদিজাতুল আনোয়ার) দুই সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছেন।’

বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
৫ মিনিট আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
১১ মিনিট আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
৩৭ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
২ ঘণ্টা আগে