
ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দি ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। শনিবার বিকেল ৩টার দিকে ইউনিয়নের খারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মারিজ শিকদার (৩২) ইউনিয়নের খারদিয়া গ্রামের মৃত সোহরাব শিকদারের ছেলে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট হওয়ার খবর পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বিকেল ৩টার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিক মোল্যার সমর্থকদের সঙ্গে আরেক স্বতন্ত্র প্রার্থী টুকু ঠাকুরের সমর্থকদের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ বাধে। এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিক মোল্যার সমর্থক মারিজ গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। এ ছাড়া এই সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছেন।
এ দিকে মারিজ শিকদারের মৃত্যুর খবর পেয়ে রফিক মোল্যার সমর্থকেরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়ার বাড়িসহ টুকু ঠাকুরের সমর্থকদের অর্ধশতাধিক বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায় চেয়ারম্যান প্রার্থী রফিক মোল্যার লোকজন।
সালথা থানার ওসি মো. আশিকুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে সংঘর্ষ থামায়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন এই দুই প্রার্থী। মনোনয়ন না পেয়ে তাঁরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩০ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৬ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে