
রাজধানীর বসুন্ধরা থেকে ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছোট ভাই নাদিম মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বসুন্ধরা ডি-ব্লকের একটি বাসা থেকে গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।
গ্রেপ্তার নাদিম মাহমুদ ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছোট ভাই ও উত্তরা ১৪-নম্বর সেক্টরের আব্দুল লতিফের ছেলে। তিনি উত্তরা ৫ নম্বর সেক্টরের নিজের বাড়িতে থাকতেন। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে ভারতে চলে যাওয়ার পর নাদিম বসুন্ধরার ওই বাড়িটি ভাড়া নিয়ে আত্মগোপন করেন।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান ও পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর বসুন্ধরা থেকে মধ্যরাতে ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানের ছোট ভাই নাদিম মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে ১২টি মামলা রয়েছে।’
পুলিশের এ কর্মকর্তা জানান, ‘শেখ হাসিনার সরকার পতনের পর হাবিব হাসানের সঙ্গে সঙ্গে নাদিমও আত্মগোপনে চলে যান। পরে তিনি বসুন্ধরার ডি-ব্লকে একটি বাসা ভাড়া নিয়ে গোপনে বসবাস শুরু করেন।’ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

লরিটি খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর যাওয়ার কথা ছিল। কিন্তু সেখানে না গিয়ে লরিটি গাংনী উপজেলার সাহেবনগর বাজারে এসে অবস্থান করে। গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সেখানে রিপন হোসেন নামের এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে অবৈধভাবে তেলগুলো মজুতের চেষ্টা করছিল।
৩ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে এক বসতবাড়ির ছাদের পানির ট্যাংকিতে অবৈধভাবে মজুত রাখা ৭৫০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট...
৩১ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে বাহারছড়া ইউনিয়নে কোস্ট গার্ডের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে টেকনাফ, বাহারছড়া এবং শামলাপুর বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে এই জাল...
৪১ মিনিট আগে
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ হাসান জানান, রাতে খবর পেয়ে ঢাকা মেডিকেলে গিয়ে সীমান্তের মরদেহ পাওয়া যায়। হাজারীবাগের বাসায় তারা দু’জন একটি রুমে ভাড়া থাকতেন। ঘটনার সময় সীমান্তের রুমমেট বাইরে ছিলেন।
১ ঘণ্টা আগে