ব্যাংকের কর্মকর্তা সেজে মাস্টার ও ভিসা কার্ড ব্যবহারকারীদের কাছে ফোন দিয়ে তথ্য হালনাগাদের নামে পিন নম্বর নিয়ে নেন। এরপর গ্রাহকের কাছে ওটিপি কোড পাঠিয়ে কৌশলে আসল ওটিপি কোড সংগ্রহ করে বিকাশ অ্যাপের মাধ্যমে ‘অ্যাড মানি’করে টাকা হাতিয়ে নেয় একটি চক্র।
চক্রের দুই সদস্যকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ক্রাইম ইউনিট।
তারা হলেন মো. রবিউল মিয়া এবং নজরুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল এবং ১০টি সিম জব্দ করা হয়। যার অধিকাংশই ভুয়া ব্যক্তিদের নামে নিবন্ধিত।
আজ শুক্রবার সন্ধ্যায় এসব তথ্য জানান সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান।
তিনি বলেন, ভিসা ও মাস্টার কার্ড ব্যবহার করে অর্থ লেনদেন করে মানুষ। এই কার্ড ব্যবহার করে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাকড করে অর্থ হাতিয়ে নিচ্ছিল প্রতারক চক্র। এ ধরনের কয়েকটি ঘটনায় ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা হলে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স টিম চক্রের সদস্যদের শনাক্ত করে। পরে দিনাজপুর থেকে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি ফরিদপুরের ভাঙায় হলেও গ্রেপ্তার এড়াতে দিনাজপুরে বাসাভাড়া নিয়ে প্রতারণার কাজ করে।
প্রতারণার কৌশল সম্পর্কের বিষয়ে তিনি বলেন, চক্রের এক সদস্য বিভিন্ন কার্ডধারীদের মোবাইল নম্বর সংগ্রহ করে অন্য আরেক সহযোগীর কাছে পাঠায়। এরপর তারা বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা সেজে কার্ড ব্যবহারকারীদের নম্বরে ফোন দেন। এ সময় তারা তথ্য হালনাগাদ, কার্ডের পিন নম্বর চার ডিজিটের পরিবর্তে ছয় ডিজিট ও মেইল আপডেট না করার কারণে কার্ড বন্ধ হয়েছে বলে জানান। অনেক গ্রাহকদের অ্যাকাউন্টে বড় অংকের ব্যালেন্স থাকায় তারা আতঙ্কিত হয়ে তাদের কথা অনুযায়ী কাজ করতে থাকেন। গ্রাহকদের পাঠানো ওটিপি কোড সংগ্রহ করে বিকাশের মাধ্যমে টাকা আত্মসাৎ করে। গ্রেপ্তারদের রমনা থানার মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান আজাদ রহমান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিবছর রাকসু ও হল সংসদ ফি আদায় করা হলেও সেই অর্থ ব্যয়ের নেই সুস্পষ্ট নীতিমালা। এই পরিস্থিতিতে দীর্ঘদিনের জমা অর্থের বড় একটি অংশ বর্তমান রাকসুর মেয়াদেই ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৩ মিনিট আগে
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া বয়ানের সঙ্গে মাঠপর্যায়ের তথ্য, বাদীর বক্তব্য এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় কিছু অসংগতি দেখা দিয়েছে। এজাহারের সময় নিয়েও রয়েছে গরমিল। আর বাদী বলছেন, এজাহারে কী আছে, তিনি জানেন না।
১ ঘণ্টা আগে
খুলনা মহানগরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় তা মোকাবিলা নিয়ে বিএনপি ও খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে। মহানগর বিএনপি গত সোমবার জরুরি সভায় এই পরিস্থিতির জন্য কেসিসির ‘ব্যর্থতাকে’ দায়ী করা হয়। এর পরদিন গতকাল মঙ্গলবার সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির...
১ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় বৃক্ষরোপণে ও সবুজায়ন বাড়াতে এক দশকে শতকোটি টাকার বেশি খরচ করা হয়েছে। কিন্তু পরিবেশবিষয়ক বেসরকারি সংস্থা ক্যাপসের গবেষণা বলছে, এই সময়ে ঢাকায় গাছপালা আচ্ছাদিত সবুজ এলাকা কমেছে ৩১ শতাংশের বেশি। ১০ বছর আগে ঢাকায় সবুজ এলাকা ছিল ১২ দশমিক ৫২ শতাংশ, বর্তমানে তা ৮ দশমিক ৬৩ শতাংশে দাঁড়িয়েছে।
১ ঘণ্টা আগে