
শরীয়তপুরে আাওয়ামী লীগের কর্মসূচিতে পালং মডেল থানার ওসির রাজনৈতিক স্লোগান ও বক্তব্য দেওয়ার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। গতকাল বুধবার রাতে ওসি আকতার হোসেনের এই স্লোগান ও বক্তব্যের ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, পালং মডেল থানার ওসি আকতার হোসেন জেলা সদরের চৌরঙ্গী মোড়ে শেখ কামালের ৭২ তম জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগের কর্মসূচিতে স্লোগান দিচ্ছেন। এ সময় তাঁকে অনুসরণ করে স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা কর্মীরাও। ওসি আকতার হোসেন স্লোাগান দেন, ‘শুভ শুভ শুভ শেখ কামালের জন্মদিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা’।
স্থানীয় সূত্র জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৭২ তম জন্মদিন উদ্যাপনের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। গতকাল রাত ১২টা ০১ মিনিটে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে মোমবাতি প্রজ্বলন, বঙ্গবন্ধুর ম্যুরাল ও শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দেওয়া এবং কেক কাটা হয়। জেলা আওয়ামী লীগের ওই অনুষ্ঠানে যোগ দিয়ে ওসি আকতার আবেগে উত্তেজিত হয়ে নিজেই রাজনৈতিক স্লোগান দেন।
এ ব্যাপারে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, শেখ কামালের জন্মদিন অনুষ্ঠানে পালং মডেল থানার পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সেখানে ওসি আমাদের সঙ্গে কর্মসূচিতে অংশ নেন। ওসি আক্তার হোসেন এক সময় ছাত্রলীগ করতেন। তিনি কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতা ছিলেন। আবেগের বশে হয়তো তিনি স্লোগান দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে পালং মডেল থানার ওসি আক্তার হোসেন বলেন, আমি ছাত্রলীগ করতাম। আওয়ামী লীগের নেতাদের অনুরোধে ও আবেগের কারণে স্লোগান দিয়েছি। এতে কোনো বিধি ভঙ্গ হয়েছে বলে মনে করছি না।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ অনুযায়ী, একজন কর্মকর্তা প্রকাশ্যে এমন কর্মকাণ্ড করতে পারেন না। এ কাজটি করে পালং মডেল থানার ওসি বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন। জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি ঢাকা রেঞ্জের ডিআইজিকে জানানো হবে।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– শরীয়তপুর–১ আসনের সাংসদ ইকবাল হোসেন অপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলার সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভা কমিটির সভাপতি এমএম জাহাঙ্গীর প্রমুখ।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩০ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৬ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে