শরীয়তপুরের গোসাইরহাটে রুনা হাওলাদার (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার বিকেলে আলাওলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। রুনা ওই ইউনিয়নের কান্দি গ্রামের মাহমুদ আলী সরকারের ছোট মেয়ে।
পুলিশ বলছে, শুক্রবার বিকেলে পরিবারের সবার অজান্তে নিজের ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন রুনা। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিল বলে তাঁর পরিবার জানিয়েছেন। নিহত রুনা মাঝে মধ্যে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যেতেন আবার ফিরে আসতেন বলে জানিয়েছে পরিবার।
এ বিষয়ে গোসাইরহাট থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, ‘মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিল বলে তাঁর মা আকলিমা আক্তার জানিয়েছেন। মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য আগামীকাল সকালে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হবে। থানায় অপমৃত্যুর মামলা চলমান।’

মনোয়ারা বেগম বলেন, ‘এই টাকাডা আছিল আমার শেষ সম্বল। স্বামী নাই, কামকাজও নাই। মেয়েগো বিয়া দিছি অনেক কষ্টে। দশ বছর ধরে একটু একটু কইরা টাকা জমাইছি। ভাবছিলাম, বিপদের সময় এই টাকাডা কাজে লাগামু। অহন সব শেষ হইয়া গেল। অহন আমি কী করমু?’
১১ মিনিট আগে
মেয়েকে বিয়ে দিবেন বলে জমি বিক্রির টাকা নিয়ে জামালপুর থেকে বাসে করে গাজীপুরে ফিরছিলেন ইসমাইল হোসেন (৫০)। রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার করা হয় তাঁর মরদেহ। এ ঘটনায় বাসচালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৬ মিনিট আগে
প্রথম দফায় যেসব ইউনিয়ন কৃষিকার্ডের আওতায় আসছে, সেগুলো হলো রূপসা উপজেলার নৈহাটি, বটিয়াঘাটা উপজেলার আমিরপুর, দিঘলিয়া উপজেলার গাজিরহাট, ফুলতলা উপজেলার সদর, ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া, তেরখাদা উপজেলার ছাগলাদাহ...
১৮ মিনিট আগে
গাইবান্ধার ফুলছড়িতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ, কটূক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। একই অভিযোগে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
২১ মিনিট আগে