
রাজধানীর মিরপুরে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, চার রাউন্ড গুলিসহ মো. জামিল হোসেন ওরফে ‘শুটার জাকির’কে (৪৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার রাত ১১টা ২০ মিনিটের দিকে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিবির মিরপুর বিভাগের একটি দল এই অভিযান পরিচালনা করে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ডিএমপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, গ্রেপ্তারের সময় জাকিরের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের ম্যাগাজিনে থাকা দুই রাউন্ড গুলি, একটি কালো রঙের বিদেশি রিভলবার, রিভলবারের চেম্বারে থাকা দুই রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তের বরাতে ডিবি জানিয়েছে, জাকির দীর্ঘদিন ধরে মিরপুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্রধারী শুটার হিসেবে সক্রিয় ছিলেন। তিনি এলাকায় ভয়ভীতি দেখিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের সময় কথিত শীর্ষ সন্ত্রাসী তানভীর ইসলাম জয়ের সহযোগী হিসেবে জাকির মিরপুর এলাকায় কর্মকাণ্ড চালাতেন। জয় নিহত হওয়ার পর অপরাধী চক্রের আরেক সদস্য তাজকীরের সহযোগী হিসেবে তিনি কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
পুলিশ আরও জানায়, গত ৭ জুলাই রাত ৯টার দিকে মিরপুর মডেল থানার সেনপাড়া পর্বতা এলাকায় আধিপত্য বিস্তার ও ভাগ-বাঁটোয়ারাকে কেন্দ্র করে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম সিজুকে (৩৮) হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়।
ওই ঘটনায় জাকির পালিয়ে গেলেও তাঁর সহযোগী শুটার মো. কাওছার ভূঁইয়া ওরফে শান্ত ওরফে এসবিকে (২৪) অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা-পুলিশ।
এ ঘটনায় মিরপুর মডেল থানায় দুটি মামলা করা হয়। এর মধ্যে একটি মামলায় হত্যার উদ্দেশ্যে হামলা ও গুরুতর আঘাতের অভিযোগ এবং অপরটি অস্ত্র আইনে করা হয়েছে। মামলা দুটি বর্তমানে মিরপুর মডেল থানা-পুলিশ তদন্ত করছে।
গ্রেপ্তার জাকিরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

বিএনপিকে ক্ষমতার অপপ্রয়োগ ও দলীয়করণ বন্ধের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘শুধু দলীয় কর্মী দেখে অপরাধীদের আশ্রয় দেওয়া শুরু করলে বিএনপি একদিন অপরাধের অভয়ারণ্যে পরিণত হবে।’
১ মিনিট আগে
নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং তাঁর স্ত্রী নাসরিন ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে যুক্তরাজ্যের জার্সিতে থাকা প্রায় ৫৩ লাখ পাউন্ড অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহা
১১ মিনিট আগে
দীর্ঘ ১৫ বছর সৌদি আরবে কাজ করার পর দেশে ফেরার জন্য জেদ্দার উদ্দেশে রওয়ানা দিয়েছিলেন সিলেটের কানাইঘাট উপজেলার আব্দুল করিম ও তাঁর ছেলে। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আব্দুল করিম। আর গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাঁর ছেলে। তাঁদের সঙ্গে থাকা খালিদ, আমিন মিয়া ও
২৩ মিনিট আগে
নড়াইলের লোহাগড়ায় ‘চোর বলা’ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় নারীসহ আরও ছয়জন আহত হয়েছেন। সকাল ১০টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের মোল্যা ও মুন্সী বংশের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
২৭ মিনিট আগে