Ajker Patrika

ডিএসসিসির অভিযানে ২৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিএসসিসির অভিযানে ২৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাসাবো বৌদ্ধ মন্দির থেকে কালি মন্দির সড়কে অভিযান চালিয়ে ২৫টি অবৈধ স্থাপনা ও স্থাপনার অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ সিকদার এই অভিযান পরিচালনা করেন।

অভিযান প্রসঙ্গে সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, মেয়রের নির্দেশে বাসাবো বৌদ্ধ মন্দির থেকে কালি মন্দির সড়কে অভিযান পরিচালনা করা হয়। সরু রাস্তার কারণে নিত্য যানজট লেগে থাকা এই এলাকার দীর্ঘদিনের সমস্যা। সেই সমস্যা থেকে উত্তরণে রাস্তা সম্প্রসারণের লক্ষ্যে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

অভিযানকালে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়ে মেন জো, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাস, নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয় উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত