শারীরিক ও মানসিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে তাঁর স্ত্রী ডা. জাহানারা এহসানের করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্ত করছে পুলিশ।
প্রাথমিকভাবে বাদী নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। শুক্রবার বিকেলে ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে পূর্ণাঙ্গ তদন্ত করতে স্পিকারের অনুমতি লাগবে বলে জানিয়েছেন তিনি।
সাইফুল ইসলাম বলেন, ‘অভিযোগের প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
মুরাদ সংসদ সদস্য হওয়ায় তদন্তের ক্ষেত্রে কোনো বাঁধা আছে কিনা জানতে চাইলে সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি যেহেতু সংসদ সদস্য তাই এ ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে তদন্ত করতে হলে সংসদ বা সরকারের অনুমতি লাগবে।’
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’ এ ফোন করে ডা. জাহানারা তাঁর স্বামী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন। পরে ধানমন্ডি থানা-পুলিশ মুরাদ হাসানের বাসায় যাওয়ার আগেই তিনি বাসা থেকে বেরিয়ে যান। পরবর্তীতে জাহানারা এহসান সন্ধ্যা ৬টায় ধানমন্ডি মডেল থানায় গিয়ে জিডি করেন।
ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (ধানমন্ডি) এহসানুল ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, যেহেতু বাদী নিজের ও সন্তানদের নিরাপত্তাহীনতা বিষয়টি জোর দিয়েছেন। আমরাও সেদিকে নজর রাখছি।

বরিশালের হিজলায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালানোর সময় কোস্ট গার্ডের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় কোস্ট গার্ডের সহায়তায় এগিয়ে যাওয়া মৎস্য অধিদপ্তরের স্পিডবোটেও হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্ট গার্ড ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
১১ মিনিট আগে
শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
২০ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে স্পিড ব্রেকার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের আইল্যান্ডে উঠে পড়েছে বরযাত্রীবাহী একটি বাস। এতে বাসে থাকা কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বাশথুপী গ্রাম থেকে গরুটির মাংস ভ্যানে করে বড়তারা ইউনিয়নের বড়তারা গ্রামে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ক্ষেতলাল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুটির অবশিষ্টাংশ উদ্ধার করে। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগকে জানানো হয়।
৪২ মিনিট আগে