বিশ্বের নানা প্রান্তে ঘুরে ঢাকায় বসতে যাচ্ছে ‘ব্যানফ মাউন্টেইন ফিল্ম ফেস্টিভ্যাল’। আগামীকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবটির উদ্বোধন করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, উৎসবের উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলস।
এবারের আসরেও শ্বাসরুদ্ধকর দুঃসাহসিক ও পর্বতারোহণ বিষয়ক বিশ্বখ্যাত বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিশ্বখ্যাত সাইক্লিস্ট ড্যানি ম্যাক্যাসস্কিলের অভিযান নিয়ে তৈরি জনি এ্যশওর্থ এর ‘ডু এ হুইলি’ দেখানো হবে এতে।
উড়ন্ত দুই বেলুনের মাঝে টানানো রশির ওপর দিয়ে হেঁটে বিশ্ব রেকর্ড করা রাফায়েল ব্রিডি নামের একজন ব্রাজিলিয়ানকে নিয়ে রেনান কামিজির তৈরি ‘ওয়াক ওন দি ক্লাউডস’ সিনেমাটিও স্থান পাচ্ছে।
এছাড়া দেখানো হবে কারাকোরাম পর্বতমালায় স্কিইং অভিযান নিয়ে পলিশ নির্মাতার ছবি ‘ডু ছার: এ কারাকোরাম স্কি এক্সপিডিশন ফিল্ম’, যুক্তরাজ্যের নির্মাতা নিক রোজেনের ‘ব্রিজ বয়েজ’, রিল রক এর ছবি ‘সিনোট’।
১৯৭৬ সাল থেকে চলে আসা এ উৎসব ৪০টি দেশের প্রায় ৮০০টি শহরে বসে। কানাডাভিত্তিক সংগঠন ব্যানফ সেন্টার আয়োজিত এ উৎসবে দেখানো হবে পর্বতারোহণ, সাইক্লিং, রক ক্লাইম্বিং, স্কিইংসহ নানান অ্যাডভেঞ্চর বিষয়ক পুরস্কারপ্রাপ্ত সিনেমা।
বাংলাদেশে উৎসবটি বসছে দশমবারের মতো। ঢাকায় এ আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করছে স্বেচ্ছাসেবী সংগঠন কেওক্রাডং বাংলাদেশ। পৃষ্ঠপোষকতা করেছে বহুজাতিক কোম্পানি ইউলিভার বাংলাদেশের হেয়ার কেয়ার ব্রান্ড ‘ক্লিয়ার’।
উৎসবটি সবার জন্য উন্মুক্ত হলেও আসন সীমিত হওয়ায় আগ্রহীদের অনলাইনে নিবন্ধন করতে হবে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩৪ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
১৪ মিনিট আগে
পঞ্চগড় সদর উপজেলার চাকলা ইউনিয়নে ইনডাকশন চুলায় ভাত রান্না করার সময় বিদ্যুতায়িত হয়ে নাসিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার শহিমের স্ত্রী। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে...
৪০ মিনিট আগে
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পানিপাড়া গ্রামে মনি মিয়া শেখ (৪৫) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জয়নগর ইউনিয়নের পানিপাড়া গ্রামের কামরুল ঠাকুরের বাড়ির কাছে এ ঘটনা ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
বরিশালের মুলাদীতে মাদক বহন করতে অস্বীকৃতি জানানোয় সাইদুল মোল্লা (৩২) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মুলাদী থানায় অভিযোগ করা হয়েছে।
২ ঘণ্টা আগে