গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে সামার সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শেওড়াপাড়া ক্যাম্পাসে এই নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে সঙ্গে নৈতিকতা অর্জনের ওপরও গুরুত্ব দেন বক্তারা। তাঁরা বলেছেন, ‘শিক্ষার উদ্দেশ্য চাকরি করা নয়। এর সঙ্গে মূল্যবোধ শেখাও জরুরি। তা না হলে শিক্ষা মূল্যহীন হয়ে পড়বে।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘ছোটবেলায় আমাদের শিক্ষকেরা মূল্যবোধ শেখালেও দিন দিন তা হারিয়ে যেতে বসেছে। আমরা এখন অন্যের সঙ্গে কথা বলার চেয়ে মোবাইল ফোন চাপতেই বেশি পছন্দ করি।’
সৈয়দ মনজুরুল ইসলাম আরও বলেন, ‘আমাদের প্রতিনিয়ত প্রযুক্তির কাছে পরীক্ষা দিতে হচ্ছে। অন্ধের মতো মোবাইল ফোন ব্যবহার অনেক ক্ষেত্রে আমাদের অপদার্থ বানাচ্ছে। এসব ফোন থেকে ভালোর চেয়ে খারাপ জিনিসই বেশি নিচ্ছি। কেন আমাদের বার্গার, পিৎজা খেতে হবে—কারণ, এগুলো সেলিব্রেটিরা খায়। এসব করে পশ্চিমা বিশ্বের মতো আমাদের সমাজকেও ভোক্তা সমাজে পরিণত করার চেষ্টা চলছে।’
সৈয়দ মনজুরুল ইসলাম আরও বলেন, ‘এখন আমাদের আনন্দ ফেসবুকে লাইক দেখে, পাখি-প্রকৃতি দেখে না। অথচ একজন মানুষের সবচেয়ে বড় জিনিস হলো সংস্কৃতি শিক্ষা। গ্রামে গিয়ে গ্রামের ভাষাতেই কথা বলতে হবে, তা না হলে অন্যরা কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করবে না। আগে মায়ের ভাষা শিখুন, তারপর ইংরেজি। এ সময় তিনি শিক্ষার্থীদের মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘প্রত্যেক শিক্ষার্থীই তাঁর মা-বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তাই এই ভালোবাসার ফল হিসেবে চার বছর ধরে প্রস্তুত হয়ে পূর্ণাঙ্গ মানুষ হয়ে বাবা-মাকে উপহার দিতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘শুধু ভালো ফল কিংবা ভিসি-ডিনস অ্যাওয়ার্ড না; এর বাইরেও শিক্ষার্থীদের অনেক দক্ষতা অর্জন করতে হবে। দেশে ও বিদেশে আয়োজিত সভা-সেমিনারে যোগ দিতে হবে।’
অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান সহশিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সঙ্গে নবীন শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম।

নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের ওপর জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, মানুষকে আগে সচেতন করা হচ্ছে। এরপরও পলিথিনের ব্যবহার বন্ধ না হলে সরকার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে...
১ মিনিট আগে
২০২১ সালের জানুয়ারিতে আসামি মাগুরার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে বাদীর সঙ্গে পরিচয় হয়। আসামি বাদীকে বিভিন্ন অজুহাত দেখিয়ে তাঁর অফিসে ডেকে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে সাবেক স্ত্রীকে তালাক দিয়ে বাদীকে বিয়ে করার আশ্বাস ও প্রতিশ্রুতি দেন।
২ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে এলজিইডির আওতাধীন সড়কের সামাজিক বনায়নের অন্তত ১৫টি মূল্যবান মেহগনিগাছ রাতের আঁধারে কেটে নিয়ে গেছে চোরের দল। আজ সোমবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার থেকে আতুরের ঘর পাকা সড়কের দুই পাশে অন্তত ১৫টি মূল্যবান ও পরিণত...
১০ মিনিট আগে
২০০৫ সালের ৩১ জুলাই রাতে সৎ ছেলে সুজাউল ইসলাম ও তার সহযোগীরা অসুস্থতার কথা বলে মরিয়মকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে মাঠের মধ্যে তাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর ঘটনা ধামাচাপা দিতে মরদেহ একটি পুকুরে ফেলে পানিতে ডুবে মরিয়মের মৃত্যু হয়েছে বলে প্রচার চালানো হয়।
১১ মিনিট আগে