Ajker Patrika

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন, এক পথচারী আহত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১২: ৫২
রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন, এক পথচারী আহত
ফাইল ছবি

রাজধানীতে গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন পথচারী আহত হয়েছেন। এ ছাড়া রাতেই একটি বাসে আগুনও দিয়েছে দুর্বৃত্তরা।

আজ রোববার সকাল ৮টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনের ওয়াক্ফ ভবনের সামনে ককটেল বিস্ফোরণে আহত হন আবদুল বাসির (৫০)। তিনি প্রতিদিনের মতো হেঁটে বাংলামোটরে অফিসে যাওয়ার সময় হঠাৎ বিস্ফোরণে তার পা ও হাতে জখম হয়। তাঁর ধারণা, ফ্লাইওভার থেকে ককটেল ছুড়ে মারা হয়ে থাকতে পারে।

এর আগে রাত ৮টা ২০ মিনিটের দিকে আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ভবনের সামনে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, ককটেল বিস্ফোরণের পর ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযুক্তদের গ্রেপ্তারে কাজ চলছে।

এদিকে শনিবার রাত ১১টার দিকে বিমানবন্দর রেলস্টেশনের কাছে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে।

এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। সংশ্লিষ্ট থানাগুলো ইতিমধ্যে ঘটনাগুলোর তদন্ত শুরু করেছে।

একই রাতে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় শেখ ফজিলাতুন্নেসা কলেজের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। রাত ১২টার দিকে ঘটনার পর মুহূর্তেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

ইসরায়েলে শব্দের ১২ গুণ গতির ‘ড্যান্সিং মিসাইল’ নিক্ষেপ ইরানের, বৈশিষ্ট্য কী

আটক ৩ ট্যাংকার ফেরত দিলে ভারতকে হরমুজে যাতায়াতের সুযোগে দেবে ইরান

র‍্যাবের নতুন ডিজি আহসান হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন

সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত