
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনা অবলম্বনে বাঁশরী প্রযোজিত ডকুফিল্ম 'রাজবন্দীর জবানবন্দী'র প্রিমিয়ার শো প্রদর্শন করা হয়েছে। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই প্রদর্শনীর আয়োজন করে নজরুল চর্চা কেন্দ্র।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি ‘রাজবন্দীর জবানবন্দী’ নিয়ে বলেন, নজরুল হাজতে ছিলেন, জেলে নয়। এখানে নজরুল সৃষ্টিকর্তাকে নিজের বিচারক হিসেবে ধরেছেন। নজরুলের সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস ও ভারতের স্বাধীনতার জন্য আকুতি ফুটে উঠেছে। তাঁর পেছনে সৃষ্টিকর্তা ছিলেন নীরবে ও নিবৃতে। সেখানে নজরুল বলেছেন, ‘আমার বিচার যখন তোমরা করবে এবং আমার বিপক্ষে যে বিচারক থাকবে তার তো স্বার্থ, লোভ-লালসা থাকবে। কিন্তু আমার পক্ষের বিচারক যে সৃষ্টিকর্তা আছেন, তিনি হলেন নিঃস্বার্থ।’
তিনি বলেন, আগে সেলুলয়েড ফিতা দিয়ে ছবি তুলত, কিন্তু আজকাল মানুষ সারা দিন একসঙ্গে অনেক ছবি তোলে, তার মধ্যে যেগুলো পছন্দ হয় না সেগুলো ডিলেট করে দেয়।
অনুষ্ঠানে বাঁশরীর সাধারণ সম্পাদক জাকীর হোসেন বলেন, নজরুল সব সময় সত্যের পথে ছিলেন। স্বাধীনতা ও ন্যায়ের জন্য তিনি অনেক গান ও কবিতা রচনা করে উদ্বুদ্ধ করেন। ধূমকেতু যখন নিষিদ্ধ হয়, তখন ১১ বছরের বালিকা লিরার লেখাও নিষিদ্ধ করা হয়, কবি তখন লিরাকে সাধুবাদ জানান। ধূমকেতু পত্রিকায় ছাপার পরে নজরুল বলেছেন, ‘আমি বেআইনি করেছি স্বীকার করছি। কিন্তু আমি অন্যায় করিনি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঁশরীর সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান, কবির নাতনী খিলখিল কাজী, বিশিষ্ট লেখক ও চলচ্চিত্র গবেষক জনাব অনুপম হায়াৎ প্রমুখ।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ মে দিন ধার্য করা হয়েছে।
২০ মিনিট আগে
স্মারকলিপি দেওয়ার পর নাবিলা রহমান বলেন, জেলা প্রশাসক আবেদন গ্রহণ করেছেন। তিনি আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি আলোচনা করে দ্রুত প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর আশ্বাস দিয়েছেন।
৩৫ মিনিট আগে
আজ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু দুর্নীতি দমন কমিশন দুদক প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন তারিখ ধার্য করেন। দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম নতুন তারিখ ধার্যের বিষয়টি নিশ্চিত করেন।
৪৪ মিনিট আগে
গত ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির মা তাকে ঘরের ভেতরে দোলনায় শুইয়ে রেখে বাড়ির পাশে পাতা ঝাড়ু দিতে যান। কিছুক্ষণ পর সাত বছর বয়সী বড় ছেলে এসে জানায়, দোলনায় ছোট ভাই নেই। পরে পরিবারের সদস্যরা ঘর ও আশপাশে খোঁজ করেও তার সন্ধান পাননি।
১ ঘণ্টা আগে