
সাভারে মোবাইল চুরির ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর ওই যুবককে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ মঙ্গলবার বিকেলে সাভারের আড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ম্যানেজার ইউসুফ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা সাড়ে ৪টার দিকে আকাশ নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। পুলিশ এসেছে, এর বেশি কিছু বলতে পারছি না।’
প্রাথমিকভাবে জানা গেছে, নিহত যুবকের নাম আকাশ মৃধা (২২), পেশায় বাসের হেলপার। তিনি কুষ্টিয়ার কুমারখালী থানার শেখপাড়া গ্রামের আব্দুল হালিম মৃধার ছেলে। বর্তমানে সাভারে আড়াপাড়ায় পরিবার নিয়ে বসবাস করেন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সোমবার রাতে আড়াপাড়ায় একটি নাচ-গানের অনুষ্ঠানে জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তির ছেলের মোবাইল চুরি হয়। এ ঘটনায় তিনি দুই যুবককে মারধর করেন। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে উপস্থিত যুবকেরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। একপর্যায়ে তাঁদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাঁরা এলাকা থেকে চলে যান।
রাতে পুলিশের ভয়ে পালিয়ে গেলেও আজ (মঙ্গলবার) সকাল থেকে ছুরি, দা ও লাঠি নিয়ে এলাকায় মহড়া দিতে থাকেন একটি পক্ষ। এ সময় দফায় দফায় সংঘর্ষ হয় উভয় পক্ষের মধ্যে। বেলা ৪টার দিকে সংঘর্ষে উভয় পক্ষেরই কয়েকজন আহত হন। গুরুতর আহত আকাশ মৃধাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আকাশের প্রতিবেশী রেখা রানী বলেন, ‘জাহাঙ্গীর ও তাঁর স্ত্রী মোবাইল চুরির অপবাদে নয়ন ও প্রান্ত নামে দুই যুবককে মারধর করেন। এই ঘটনা থেকেই দুটি পক্ষের দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং হতাহতের ঘটনা ঘটে।’ অন্যদিকে জাহাঙ্গীরের দাবি, তাঁর ছেলের মোবাইল চুরির প্রতিবাদ করায় একটি পক্ষ তার স্বজনদের ওপর হামলা চালায়।
সাভার মডেল থানার এসআই মো. জহুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শুনেছি গতকাল রাতে কোনো এক অনুষ্ঠানে নাচ-গান করা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। আবার কেউ কেউ বলছে মোবাইল চুরি বা ছিনতাই নিয়ে ঘটনা। তবে, এখনই নিশ্চিত হয়ে বলতে পারছি না। আকাশের লাশ উদ্ধারের জন্য হাসপাতালে এসেছি। আহতদের ব্যাপারে এখনো কোনো তথ্য পাইনি। আইনানুগ প্রক্রিয়া চলছে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে