রাজবাড়ীতে ট্রাক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্র চালকসহ তিনজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যানপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, মাহেন্দ্রের চালক ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নবুওসিউদ্দিন পাড়ার আব্দুর রশিদ শেখের ছেলে সুজন (৩৫), মাহেন্দ্রর যাত্রী এবং সদর উপজেলার হরিহরপুর গ্রামের জিলাল প্রামাণিকের ছেলে মমিন প্রামাণিক (২৪) এবং ফরিদপুর জেলার মধুখালি উপজেলার কামালদিয়া গ্রামের জালাল শেখের ছেলে সাইফুল শেখ (২০)।
রাজবাড়ী আহল্লাদীপুর হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, রাজবাড়ী থেকে গোয়ালন্দ মোড়ের দিকে একটি মাহেন্দ্র আসছিল। এ সময় কল্যানপুর বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্র চালকসহ দুই যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
দেলোয়ার হোসেন আরও জানান, ঘটনার পর পরই ট্রাকটি পালিয়ে যায়। ট্রাকসহ চালক ও চালকের সহযোগীকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে