
নরসিংদীর মেঘনা নদীর তীর রক্ষা বাঁধের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। বাঁধ নির্মাণে পাটের বস্তায় থাকা বালু ও সিমেন্টের মিশ্রণ জমাট বাঁধেনি। বেশ কিছু অংশে পচে যাওয়া বস্তা থেকে বালু-সিমেন্ট খসে খসে পড়ছে। এদিকে গত বছর নির্মিত কবরস্থান এলাকার বাঁধের পুরোটা নদীতে ধসে পড়েছে। যাতে বর্ষায় পানি বৃদ্ধিতে নতুন করে ভাঙনের শঙ্কা তৈরি হয়েছে।
নরসিংদী পাউবো সূত্রে জানা গেছে, জেলার রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নে ফকিরের চর এলাকায় দীর্ঘ ৪০ বছর ধরে মেঘনার ভাঙনে তীরবর্তী ফসলি জমি, কবরস্থান ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান বিলীন হয়ে যায়। পরে স্থানটির গুরুত্ব বিবেচনা করে তীর রক্ষায় অস্থায়ী বাঁধ নির্মাণকাজের দরপত্র আহ্বান করা হয়। জরুরি কাজের অংশ হিসেবে চারটি লটে তীর রক্ষা বাঁধ নির্মাণে পাউবোর সঙ্গে চুক্তিবদ্ধ হয় গুডম্যান এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। সে অনুযায়ী প্রায় ২৮ হাজার বালু ও সিমেন্ট মিশ্রিত পাটের বস্তা ভরে তীর রক্ষা বাঁধ নির্মাণ করে। এক বছর আগে চার ধাপে ৮৫ মিটার এবং চলতি বছর (প্রায় তিন মাস আগে) ৩১৩ মিটার বাঁধ নির্মাণ করা হয়। প্রতি ধাপে ৪৫ লাখ করে মোট ব্যয় ধরা হয় ১ কোটি ৮০ লাখ টাকা।
স্থানীয় বাসিন্দা সত্তরোর্ধ্ব আব্দুল মালেক বলেন, ‘৪০ বছর আগে শুরু হওয়া ভাঙন রোধে এত দিন পর কাজ হয়েছে। তাও আবার বাঁধ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। পাটের বস্তা পচে বালু-সিমেন্ট নদীতে গিয়ে পড়ছে। বর্ষা শুরু হলে আবার ভাঙন দেখা দেবে। কাজ করার সময় তারা বলছিল, পাটের বস্তায় দেওয়া সিমেন্ট-বালুর মাধ্যমে পাটাতন হবে। এখন দেখি বস্তায় বালু আর বালু। সঠিক নিয়মে বালু ও সিমেন্ট মেশানো হয়নি। সিমেন্ট দিলে কিছু জোড়া লাগত।’
ফকিরের চর মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা শামসুল ইসলাম বলেন, ‘মেঘনায় বিলীন হয়ে গেছে কবরস্থান, মাদ্রাসার জমি ও ঘর। তীর রক্ষা বাঁধ নির্মাণ হওয়ায় আমরা খুবই খুশি হই। কিন্তু নিম্নমানের বালু ও সিমেন্ট দিয়ে বাঁধ নির্মাণ করায় তা ভেঙে পড়ে যাচ্ছে। গত বছর কবরস্থানের অংশটুকুর কাজ তারাই করেছিল। কিন্তু এক বছরেই সব শেষ। এ বছরেরটাও নদীতে চলে যাবে। বস্তা থেকে বালু বের হয়ে ধসে যাচ্ছে। কাজটি সঠিক হয়নি।’
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, বস্তায় মোটা বালুর পরিবর্তে চিকন বালু ব্যবহার করা হয়েছে। বালুর সঙ্গে সিমেন্ট কম দেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সারাভাবে কাজ করায় এমনটা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান গুডম্যান এন্টারপ্রাইজের প্রতিনিধি আবু জাবেদ ঝন্টু কোনো কথা বলতে রাজি হননি।
জেলা পাউবোর সহকারী প্রকৌশলী সাহাবুদ্দিন আহমেদ বাঁধ নির্মাণে অনিয়মের কথা স্বীকার করে বলেন, ‘খবর পেয়ে পরিদর্শন করে এসেছি। সামান্য ত্রুটি আছে, তা ঠিকঠাক করে দেব।’
এ বিষয়ে জানতে চাইলে নরসিংদী পাউবোর নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্র শংকর চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল মঙ্গলবার বিকেলে তীর রক্ষা বাঁধ এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের নির্দেশনা দিয়েছি।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩৪ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৪০ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে