ভিন্নমত ও সরকারের সমালোচনা দমনে দেশে প্রবর্তিত ডিজিটাল নিরাপত্তা আইনের নজিরবিহীন অপপ্রয়োগ হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইন্টিন। গণতন্ত্রের স্বার্থে আইনটির বিতর্কিত ধারা সংশোধনে সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানিয়েছে সংস্থাটি।
আইনটি পাসের চার বছর পূর্তিতে সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে সংস্থাটি। সংস্থাটি বলছে, ডিজিটাল নিরাপত্তা আইনের নির্বিচার ব্যবহার বাংলাদেশে গণতন্ত্রকে দুর্বল করে একটি ভয়ের সংস্কৃতি তৈরি করেছে।
বিবৃতিতে আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, ‘আর্টিকেল নাইনটিন ২০১৮ সাল থেকেই মতপ্রকাশের অধিকারের পরিপন্থী বলে চিহ্নিত ডিজিটাল নিরাপত্তা আইনের নিবর্তনমূলক ধারাগুলো সংশোধনের দাবি জানিয়ে আসছে। আইনটির অপপ্রয়োগ হয়েছে স্বীকার করে সাম্প্রতিক সময়ে সরকারের একাধিক মন্ত্রী আইনটির প্রয়োগের ক্ষেত্রে আরও সতর্ক হওয়া এবং সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। কিন্তু বাস্তবতা হলো ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের ও গ্রেপ্তার হচ্ছে অব্যাহত গতিতে। সর্বশেষ, অনলাইনে একটি অনুষ্ঠান সঞ্চালন করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী এই আইনে গ্রেপ্তার হয়ে প্রায় এক মাস ধরে কারাগারে আছেন। এই সময়ে তিনবার আবেদন করেও জামিন পাননি তিনি। দুই বছর আগে মামলা দায়েরের সময় তাঁর বয়স ছিল ১৭ বছর।’
ফারুখ ফয়সল বলেন, ‘এই আইনে দায়ের হওয়া বেশির ভাগ মামলার মতো ওই নারী শিক্ষার্থীর বিরুদ্ধে দায়ের করা মামলার ভিত্তিও নড়বড়ে। একটি ওয়েবিনারের মাধ্যমে সরকার পতনে উসকানির অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে; যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এর আগে স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও এই আইনে দায়ের হওয়া মামলায় জড়ানোর অনুরূপ উদাহরণ দেখেছি, যার মধ্যে ১৪ বছর বয়সী নবম শ্রেণির এক ছাত্রকে প্রধানমন্ত্রীর মানহানি করার জন্য গ্রেপ্তার করা হয়েছিল। আর্টিকেল নাইনটিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওই নারী শিক্ষার্থীর অবিলম্বে মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রত্যাহার চায়। একই সঙ্গে গণতন্ত্রের স্বার্থে এই আইনের বিতর্কিত ধারা সংশোধনের প্রতিশ্রুতি অবিলম্বে বাস্তবায়নের জোর দাবি জানায়।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১০ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে