
রাজধানীর বেশ কয়েকটি এলাকায় তিতাসের গ্যাস পাইপলাইন ছিদ্রের ঘটনা ঘটেছে। ছিদ্র দিয়ে গ্যাস বের হচ্ছে। গ্যাসের গন্ধে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে বলা হচ্ছে, আতঙ্কিত এলাকাবাসী শতাধিক ফোনকল করেছেন। তাঁদের ধৈর্য ধারণ করে, আতঙ্কিত না হওয়ার অনুরোধ করা হয়েছে।
আজ সোমবার রাত ১১টার দিকে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার আনিসুর রহমান। তিনি বলেছেন, পাইপ লিকেজ হওয়া এলাকাগুলো হলো মতিঝিল, আরামবাগ, মগবাজার, বাড্ডা, বাসাবো, মুগদা, নাখালপাড়া, হাজারীবাগসহ আরও বেশ কয়েকটি এলাকা।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘আমরা এলাকায় মাইকিং করার প্রস্তুতি নিচ্ছি। কেউ যেন অকারণে লিকেজের আশপাশে আগুন না জ্বালায়।’
তিতাস গ্যাস সূত্র বলছে, ঢাকায় ৬০ শতাংশ এলাকায় তিতাস গ্যাস পাইপলাইনে ছিদ্র ধরা পড়েছে।
ঢাকা মহানগর রাজস্ব বিভাগের মহাব্যবস্থাপক (জিএম, রাজস্ব) মো. রাশীদুল আলম জানান, বনানীতে তিতাসের স্টাফ কোয়ার্টার থেকেও পাইপলাইনের ছিদ্র দিয়ে গ্যাস বের হওয়ার অভিযোগ আসছে।

মৌলভীবাজারের কমলগঞ্জে শহীদনগর বাজার পতনঊষার ব্যবসায়ী সমিতির নির্বাচনে পরাজয়ের পর হৃদ্রোগে আক্রান্ত হয়ে তেরা মিয়া (৭০) নামে এক প্রার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়...
৯ মিনিট আগে
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের পক্ষে একা সবকিছু সঠিকভাবে বিতরণ করা সব সময় সম্ভব হয় না। এতে দুর্নীতি ও অপচয়ের সুযোগ তৈরি হয়। কিন্তু বিতরণ ব্যবস্থায় বেসরকারি খাত ও এনজিওগুলোকে যুক্ত করা হলে একদিকে যেমন কাজ দক্ষতার সঙ্গে সম্পন্ন হয়, অন্যদিকে অপচয় ও দুর্নীতি কমে আসে।
১৬ মিনিট আগে
ছোট-বড় অন্তত আটটি নদ-নদী ঘিরে গড়ে উঠেছে কুষ্টিয়ার জনপদ। পদ্মা, গড়াই, মাথাভাঙ্গা, হিসনা, কালীগঙ্গা, কুমার ও সাগরখালীর মতো নদীর সঙ্গে জেলার মানুষের জীবন-জীবিকা ও চলাচল ওতপ্রোতভাবে জড়িত। নদীকেন্দ্রিক এই জেলায় প্রায়ই ঘটছে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার ঘটনা। অথচ নদীবেষ্টিত কুষ্টিয়ায় ফায়ার সার্ভিসের নিজস্ব....
২০ মিনিট আগে
দেশের প্রায় ৮০ লাখ নির্মাণ শ্রমিকের কর্মক্ষেত্রে জীবনের নিরাপত্তা, নিয়োগপত্র, জীবনযাপনের উপযোগী মজুরি, দুর্ঘটনায় আহত-নিহতদের ক্ষতিপূরণ ও সামাজিক নিরাপত্তাসহ ১২ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বিল্ডিং ওয়ার্কার্স ফেডারেশন।
২৩ মিনিট আগে