সিলেটের এমএজি ওসমানী বিমানবন্দরের রানওয়েতে থাকা একটি উড়োজাহাজ থেকে সালাহ উদ্দিনকে আটক করেছে র্যাব–৯।
তিনি কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ক্যাশিয়ার ছিলেন বলে জানিয়েছে র্যাব।র্যাব–৯ থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, ওমরাযাত্রীর ছদ্মবেশে
পালানোর চেষ্টা করছিলেন সালাহ উদ্দিন। তাঁকে বহনকারী উড়োজাহাজটি ওসমানী বিমানবন্দরের রানওয়েতে অবস্থান করছিল। এ সময় র্যাব–৯ তাঁকে উড়োজাহাজ থেকে আটক করে।
র্যাবের তথ্য অনুযায়ী, গত ৫ আগস্ট কক্সবাজারের উখিয়াতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ছিলেন সালাহ উদ্দিন।
উল্লেখ্য, গত ২০ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর জিইসি এলাকা থেকে আব্দুর রহমান বদিকে আটক করে র্যাব–৭।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩২ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে