আজকের পত্রিকা ডেস্ক

পুরান ঢাকার প্রাচীন স্থাপনা রূপলাল হাউস। ছাদের ওপর থেকে দেখা যাচ্ছে তখনকার প্রশস্ত বুড়িগঙ্গা। রূপলাল হাউসের ভেতরের আঙিনার ফুলে ভরা জারুলগাছ। আছে লাল দোতলা বাস। ‘কমলা রকেট’ নামের যাত্রীবাহী জাহাজ। শিল্পীর আঁকা এ রকম একগুচ্ছ ছবিতে উঠে এসেছে ঢাকার নানা ঐতিহ্য। রাজধানীর ভূমি গ্যালারিতে আয়োজিত প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে শিল্পকর্মগুলো।
হারিয়ে যাওয়া আর হারাতে বসা ঢাকা নিয়েই শিল্পী আল-আখির সরকারের এই দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী। নাম দেওয়া হয়েছে ‘শতবর্ষের ঢাকা’। গতকাল শুক্রবার সন্ধ্যায় লালমাটিয়ার ভূমি গ্যালারিতে উদ্বোধন হলো ১৫ দিনব্যাপী এ প্রদর্শনীর। যৌথভাবে শিল্পাঙ্গন আর ভূমি গ্যালারি আয়োজন করেছে এর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক বলেন, ‘দেখছি দর্শকেরা অনেকেই একটু নস্টালজিক (স্মৃতিভারাতুর) হয়ে যাচ্ছেন। মনে হচ্ছিল, একটু ভিন্নভাবে ঢাকাকে দেখা হয়েছে ছবিগুলোতে। শিল্পীরা অনেকভাবে ঢাকাকে এঁকেছেন। ঢাকার সঙ্গে শিল্পীদের যে মিথস্ক্রিয়া, সেটা আর্ট স্কুলের যুগ থেকেই ছিল। তবে কলকাতা নিয়ে যত রকম শিল্পকলা দেখি, ঢাকা নিয়ে তা দেখি না।... ঢাকাকে আমরা নষ্ট করে ফেলেছি, আখিরের ছবিতে সে বেদনাটা আছে।’
বিশেষ অতিথি স্থপতি মুস্তাফা খালিদ পলাশ বলেন, ‘আজকে যে ঢাকা দেখি, সেটা স্বার্থের ফসল। এটা বাজার অর্থনীতির ফল। আখিরের ছবিতে যেগুলো উঠে এসেছে, সেগুলো এখনো কতটুকু টিকে আছে, জানি না। এখন সবকিছু অর্থনৈতিক দিক দিয়ে হিসাব করা হয়, যেন শিল্প-সংস্কৃতির কোনো দরকার নেই।’
শিল্পী আল আখির সরকার বলেন, তিনি তরুণ বয়সে ঢাকায় বসবাস শুরু করেছিলেন। তখন থেকেই তাঁর মনের পটে তৈরি হয়েছে এ শহরের এক নিজস্ব, বিবর্তনশীল ছায়াচিত্র। শিল্পী বলেন, ‘আমাদের যে ইতিহাস, সেটা তরুণেরা জানুক। আমাদের ঐতিহ্য নিয়ে গর্ব করুক।’
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, শিল্পী আখির সরকার ঢাকা শহর নিয়ে তাঁর চিত্রসম্ভার উৎসর্গ করেছেন শিল্পাঙ্গনের স্রষ্টা ফয়েজ আহমদের প্রতি।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পাঙ্গনের পক্ষে রুমি নোমান এবং ভূমি গ্যালারির সাইফুর রহমান লেনিনসহ আরও উপস্থিত ছিলেন দেশের নবীন-তরুণ চিত্রশিল্পী ও শিল্পপ্রেমীরা। ১৫ দিনব্যাপী এ প্রদর্শনী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৫ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে