
পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মো. তালেবুর রহমান।
তিনি জানান, অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে আটক করা হয়েছে। নিউমার্কেট থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

২০২৩ সালের ডিসেম্বর মাসে সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়। সড়কটি নির্মাণে ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় ‘মোল্লা ট্রেডার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
৩২ মিনিট আগে
ভারতের মাথাভাঙ্গা থানা-পুলিশ মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করে। পরে ভারতীয় কর্তৃপক্ষের ও বিএসএফের আনুষ্ঠানিকতা শেষে নিহত হওয়ার ১৯ ঘণ্টা পর বুধবার দিবাগত রাতে মরদেহ হস্তান্তর করে। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সীমান্তের ২০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে নিহত হয় ওই যুবক।
৩৫ মিনিট আগে
এ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বিএনপি মনোনীত সাবেক তিনবারের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. মাহমুদুল হক রুবেল, জামায়াত প্রার্থী মো. মাসুদুর রহমান মাসুদ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) সমর্থিত প্রার্থী মিজানুর রহমান।
৪৪ মিনিট আগে
প্রায় এক বছর আগে মুক্তার স্বামী আমান উল্লাহ দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বসবাস শুরু করেন। এরপর থেকে তিনি স্ত্রী ও সন্তানদের কোনো খোঁজখবর নেননি। এতে তিন সন্তান নিয়ে চরম অভাব-অনটনের মধ্যে মানবেতর জীবনযাপন করছিলেন মুক্তা।
১ ঘণ্টা আগে