রাজধানী সংলগ্ন তুরাগ নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তুরাগ থানার আশুলিয়া ল্যান্ডিং স্টেশন এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা আজকের পত্রিকাকে জানান, বিআইডব্লিউটিএ’র আশুলিয়া ল্যান্ডিং স্টেশন সংলগ্ন তুরাগ নদীতে একজনের মরদেহ ভাসতে দেখে তুরাগ থানা-পুলিশকে খবর দেওয়া হয়। পরে থানা-পুলিশ নৌ-পুলিশকে খবর দেয়।
তারা জানান, ওই যুবকের পরনে একটি চেক শার্ট ও কালো প্যান্ট ছিল। তার মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছিল।
ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশ সূত্রে জানা গেছে, তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় শনাক্ত হয়নি। ঘটনা তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুদ হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু মরদেহটি নদীতে পাওয়া গেছে, সেহেতু ঘটনাস্থল নৌ-পুলিশের। এ ঘটনায় নৌ-পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’
একই থানার সার্ভিস ডেলিভারি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাবিব আজকের পত্রিকাকে বলেন, ‘তুরাগ নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। পরে খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে এসে কাজ করছে।’
নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাথী রানী শর্মা আজকের পত্রিকাকে বলেন, ‘তুরাগ নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধারের খবর শুনেছি। তবে এ বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।’

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
১১ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
১১ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১৪ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
২৩ মিনিট আগে