
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের (ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৭ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।
আজ রোববার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসের ভেতর থেকে ১৫ জনের মরদেহ এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।
জানা গেছে, রোববার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসটি দুমড়েমুচড়ে যায়। বাসের মধ্য থেকে ১৫ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক আজকের পত্রিকাকে জানান, নিহতের সংখ্যা সব মিলিয়ে ১৭। অনেকেই আহত হয়েছেন।
প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
শিবচর ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ঢাকাগামী ইমাদ পরিবহন সড়কের রেলিং ভেঙে খাদে পড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেছেন।

যশোরের গ্রামীণ কাঁচা সড়কের দুই পাশে একসময় সারি সারি দাঁড়িয়ে থাকা বাবলা, আকাশমণি ও শিশুগাছ আজ কৌশলী নিধনের শিকার। গোড়া কেটে শুকিয়ে ফেলার পর গাছগুলো সরিয়ে নিচ্ছে দুর্বৃত্তরা, অথচ দেখভালের দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের নেই কোনো তদারকি। এক দশকে তিন হাজারের বেশি সরকারি গাছ হারিয়ে গেলেও উদাসীনতার কারণে থামছে
৯ মিনিট আগে
রাজধানীর কারওয়ান বাজারের একটি ব্যস্ত সড়ক এখন আর যেন সড়ক নেই। দোকানিদের দখলে সেটি পরিণত হয়েছে অস্থায়ী বাজারে। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে বিকল্প পথে চাপ বেড়েছে। কষ্টকর হয়ে উঠেছে পথচারীদের নিত্য চলাচল।
১২ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুরের আল্লাহ করিম জামে মসজিদ থেকে বেড়িবাঁধ তিনরাস্তা পর্যন্ত চওড়া সড়কটি বছিলা ও মোহাম্মদপুরকে সংযুক্ত করেছে। বছিলা সড়ক নামে পরিচিত এই রাস্তা এক যুগ আগে তৈরি করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
২৪ মিনিট আগে
কাজের সময় প্রায়ই ছোটখাটো বিস্ফোরণ ঘটত ঢাকার কেরানীগঞ্জের গ্যাস লাইটার কারখানাটিতে। কখনো কখনো আগুন ধরলেও কিছুক্ষণ পর নিভে যেত। প্রায় সাত বছর এমন ঝুঁকি নিয়েই চলছিল ইএসএআর গ্যাসপ্রো লাইটার নামের কারখানাটি। কিন্তু গত শনিবার আগুন হয় ভয়াবহ। তালাবদ্ধ ফটক পার হতে না পেরে কারখানার ভেতরেই আটকা পড়েন বেশির ভাগ
২৭ মিনিট আগে