
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তমের টাঙ্গাইলের বাসভবনে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। গভীর রাতে চালানো এই হামলায় বাসার জানালার কাচ ও দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাত ১২টার পর টাঙ্গাইল শহরের কাজী নজরুল সড়কে অবস্থিত ‘সোনারবাংলা’ নামের বাসভবনটিতে এই হামলা হয় বলে জানিয়েছেন বাড়ির কর্মীরা।
বাড়ির কর্মীদের বর্ণনা মতে, একদল দুর্বৃত্ত ইট-পাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভেঙে ফেলে। এরপর তারা মই দিয়ে মূল ফটক টপকে বাড়ির ভেতরে ঢুকে কাদের সিদ্দিকীর ব্যবহৃত দুটি গাড়ি ভাঙচুর করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
বাসার তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) রাজু মিয়া জানান, হামলার সময় কাদের সিদ্দিকী দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। দুর্বৃত্তদের সংখ্যা ১০ থেকে ১৫ জন।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির আহমেদ জানান, পুলিশ ইতিমধ্যে বিষয়টি তদন্ত শুরু করেছে। দ্রুতই হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দক্ষিণ জগবন্ধু এলাকায় মেঘনা নদীতে জেগে উঠেছে বড় একটি চর। চরের উর্বর মাটিতে গজিয়েছে সবুজ ঘাস। সেই চর দেখে আবার নিজেদের হারানো জমি ফিরে পাওয়ার আশা করছেন একসময়ের নদীভাঙনের শিকার কৃষকেরা।
৩ ঘণ্টা আগে
‘এই চর আমরা হাতছাড়া হতে দেব না’—শীতলক্ষ্যা-ব্রহ্মপুত্রের মিলনস্থলে জেগে ওঠা ধাঁধার চর নিয়ে এমনই ক্ষোভ স্থানীয়দের। তাঁদের জীবিকা, কৃষি উৎপাদন, গবাদিপশু পালন ও পাখির আবাসস্থল এই চরে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামের বৃহত্তম বাণিজ্যকেন্দ্র রেয়াজউদ্দিন বাজারে অবৈধভাবে আসা ও নকল সিগারেটের ব্যবসার পরিধি বাড়ছে। ১০ থেকে ১৫ বর্গফুটের একেকটি দোকানে দিনে ৩-৪ লাখ টাকার বেচাকেনা হচ্ছে। গোয়েন্দা পুলিশ ও কাস্টমস প্রায় সময় অভিযান চালিয়ে জব্দ করছে বিপুল পরিমাণ অবৈধ ও নকল সিগারেট। তবে এরপরও থেমে নেই ব্যবসা।
৩ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক সংকট প্রকট হয়ে উঠেছে। জেলার ৭০৭টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের পদ রয়েছে ৪ হাজার ৭৫৩টি। কর্মরত আছেন ৪ হাজার ১৪৮ জন। পদের বিপরীতে ৬০৫ শিক্ষক কম।
৪ ঘণ্টা আগে