
চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই পদযাত্রা শুরু হয়। দুপুর সোয়া ১২টার দিকে কাকরাইল মসজিদ মোড়ে পদযাত্রাটি পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করলে তাঁদের সরাতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।
দুই সপ্তাহ ধরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা। আজ সোমবার সকালেও শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন তাঁরা। দাবি পূরণে বেলা ১১টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দেন তাঁরা। দাবি মেনে না নেওয়ায় বেলা সাড়ে ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে যমুনার অভিমুখে পদযাত্রা শুরু হয়।
পদযাত্রাটি মৎস্য ভবনের সামনে গেলে পুলিশ সেখানে বাধা দেয়। পুলিশের বাধা পেরিয়ে কাকরাইলের দিকে যেতে থাকেন বিক্ষোভকারীরা। পরে কাকরাইলে পুলিশের বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা। ফলে কাকরাইল মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান নেন তাঁরা।
পুলিশ কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সরে যাওয়ার আহ্বান জানায়। বিক্ষোভকারীরা সাড়া না দিলে দুপুর সোয়া ১২টার দিকে পুলিশ জলকামানের পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় ছয়টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে পুলিশসহ আন্দোলনকারীদের বেশ কয়েকজন আহত হন। পাশাপাশি আন্দোলনকারীদের বেশ কয়েকজনকে আটকও করা হয়। পরে পুলিশ ধীরে ধীরে আন্দোলনকারীদের মৎস্য ভবনের দিকে নিয়ে যায়।

এদিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার আগে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম আন্দোলনকারীদের প্রতিনিধিদের যমুনায় পাঠানোর আহ্বান জানান। পাশাপাশি আন্দোলনকারীদের কাকরাইল মসজিদ থেকে সরে যেতে ১০ মিনিটের আলটিমেটাম দেন। কিন্তু আন্দোলনকারীরা তাতে সাড়া না দিয়ে একই জায়গায় আবস্থানের ঘোষণা দিলে পুলিশ বল প্রয়োগ শুরু করে। এতে ছত্রভঙ্গ হয়ে যান বিক্ষোভকারীরা। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ দিয়ে চাকরিতে পুনর্বহাল, পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের বিভিন্ন ধারা বাতিল এবং বিডিআর নাম পুনর্বহাল ও কারাগারে বন্দী থাকা বিডিআর সদস্যদের মুক্তি।

রিয়াদের কিং খালিদসহ সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের হামলায় সৃষ্ট পরিস্থিতিতে সীমিত পরিসরে চলছে ফ্লাইটের কার্যক্রম। কোথাও ফ্লাইট একেবারেই বন্ধ। সৌদিমুখী অনেক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। এর প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ৫১টি
১ ঘণ্টা আগে
চলতি বছরের ১৬ এপ্রিল দুপুর থেকে যশোরে শুরু হয় কালবৈশাখী ও বৃষ্টি। এ সময় চৌগাছা উপজেলার আন্দুলিয়া মাঠে কাজ করছিলেন কৃষক আবু তাহের (৪৫)। বজ্রপাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে মাঠে যান। একপর্যায়ে ধানখেতে তাঁর মরদেহ দেখতে পান তাঁরা। একই সময়ে মনিরামপ
১ ঘণ্টা আগে
রংপুরের গঙ্গাচড়ায় সারের ডিলার (প্রস্তাবিত) নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ছাড়া ক্ষমতাসীন দলের নেতাদের স্বজনেরা-যাঁরা ব্যবসায়ী নন- বেশি নিয়োগ পেয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ বঞ্চিতদের অনেকেই আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
‘আমি এখন নিঃস্ব, কোথায় থাকব, তা-ও জানি না।’ পদ্মার ভাঙনে বসতভিটা হারিয়ে এমনই অনিশ্চয়তায় দিন কাটছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বাদশাপাড়ার বাসিন্দা বাবুল আলীর। চার দশক ধরে যে ভিটায় সংসার করেছেন, তিন সপ্তাহ আগে সেটিও নদীতে বিলীন হয়েছে। স্ত্রী ও চার সন্তান নিয়ে এখন আশ্রয় নিয়েছেন
১ ঘণ্টা আগে