
উত্তরা থেকে মতিঝিলের এমআরটি-৬ উদ্বোধনের দিনে আজ শনিবার একই সঙ্গে এমআরটি লাইন-৫ হেমায়েতপুর-ভাটারা রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমআরটি লাইন-৫ এর প্রাথমিক বিস্তৃতি হবে হেমায়েতপুর থেকে ভাটারা হয়ে গাবতলী, মিরপুর-১০, গুলশান। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এ তথ্য জানিয়েছেন।
১৩.৫ কিলোমিটার ভূগর্ভস্থ অংশ এবং ৬.৫ কিলোমিটার এলিভেটেড অংশ নিয়ে ২০ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্প ২০১৯ সালে অনুমোদন পায়। ২০ কিলোমিটারের মধ্যে নির্মাণ করা হবে ১৪টি স্টেশন, এর মধ্যে নয়টি হবে আন্ডারগ্রাউন্ডে।
আজ শনিবার দুপুর ২টায় এই অংশের নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর আগে আগারগাঁও স্টেশনে আগারগাঁও-মতিঝিল অংশের মেট্রোরেল চলাচলের উদ্বোধন করবেন তিনি। উদ্বোধন শেষে মেট্রোরেলে চড়ে তিনি মতিঝিল আসবেন। সেখানে মতিঝিলের আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, প্রধানমন্ত্রী এমআরটি লাইন-৫ নির্মাণকাজেরও উদ্বোধন করবেন। এই লাইন হেমায়েতপুর থেকে ভাটারা হয়ে গাবতলী, মিরপুর-১০, গুলশান পর্যন্ত ২০ কিলোমিটার হবে। ৪১ হাজার ২৩৯ কোটি টাকার এই প্রকল্পের কাজ শেষ হবে ২০২৮ সালে।
এমআরটি লাইন-৫ প্রকল্পের পরিচালক আফতাব হোসেন খান বলেন, ভূমি উন্নয়নের মাধ্যমে হেমায়েতপুর-ভাটারা লাইনের কাজ শুরু হবে।
২০২৮ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য ডিএমটিসিএল-এর। এ রুটের মেট্রোরেলে প্রতিদিন প্রায় ১০ লক্ষাধিক মানুষ যাতায়াত করতে পারবে বলে আশা করা হচ্ছে।

সারা দেশের অধস্তন আদালতে বর্তমানে বিচারক আছেন ২ হাজার ২৩৭ জন। তাঁদের মধ্যে প্রেষণ, মন্ত্রণালয়ে সংযুক্তি, শিক্ষা ছুটি, মাতৃত্বকালীন ছুটিসহ নানা কারণে চার শতাধিক বিচারককে আদালতের বিচারকাজ থেকে দূরে থাকতে হয় সারা বছর। তাতে আদালতের বিচারকাজ করছেন ১ হাজার ৮৩৭ বিচারক।
৪ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে কাছিকাটা আত্রাই টোল প্লাজা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের ব্যবহত একটি পিকআপ ভ্যান, একটি সেচ মোটরসহ চুরির সরঞ্জাম জব্দ করা হয়।
৪ ঘণ্টা আগে
জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট স্মৃতি আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালে অধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে কয়েক শিক্ষার্থীর বিরুদ্ধে। আজ শনিবার দুপুরে কলেজ মাঠে খেলা চলাকালে এসব ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
দুই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। রাকিবুল হাসান জেমসের বাবা আবুল কালাম আজাদ নাটোর আধুনিক সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন। জানাজায় অংশগ্রহণের জন্য দুই ঘণ্টা নির্ধারিত সময় শেষে কড়া পুলিশি....
৮ ঘণ্টা আগে