
টাঙ্গাইলের ভূঞাপুরে রাতে বেড়ার টিন কেটে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে উপজেলার রুহুলী নৌকা মোড় এলাকার ইঞ্জিনিয়ার মো. লিয়াকত হোসেনের বাড়িতে এ চুরি সংঘটিত হয়। এ সময় ঘরের আলমারি ভেঙে সাড়ে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
তবে ভুক্তভোগী পরিবারের দাবি, আগেই তাদের টিউবওয়েলের পানির সঙ্গে চেতনানাশক বা নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দেওয়া হয়েছিল। যার ফলে তারা সবাই অচেতন হয়ে পড়েছিল। এ ঘটনায় বাড়ির মালিকের ছেলে এখনো অসুস্থ। তিনি এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন।
বাড়ির মালিকের মেয়ে আজকের পত্রিকাকে জানান, ‘গত মঙ্গলবার থেকে আমাদের বাড়ির সবাই অসুস্থ হয়ে পড়ে। এ জন্য আমি শ্বশুরবাড়ি থেকে তাদের দেখতে আসি। এসে দেখি সবাই অসুস্থ। আমার ভাইয়ের অবস্থা আরও বেশি খারাপ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারপর বুধবার রাতে সবাই খাওয়াদাওয়া সেরে রাত ১১টার দিকে ঘুমিয়ে পড়ি। শেষরাতে সেহরি খেতে উঠে দেখি ঘরের কাপড়চোপড় ও আসবাবপত্র এলোমেলো। আলমারি খোলা ও তালা ভাঙা। ভেতরে কিছুই নেই। চোরেরা সবকিছু নিয়ে গেছে। সেখানে আমাদের তিন বোন ও মায়ের রাখা গয়নাসহ মোট সাড়ে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৪ লাখ টাকা ছিল।’
এলাকাবাসী বলেন, ‘রাত ৪টার দিকে বাড়ির সবার ডাক–চিৎকারে আমরা এগিয়ে আসি। এসে দেখি ঘরের আলমারিসহ সব আসবাবপত্র তছনছ করা অবস্থায় রয়েছে। শুনলাম সাড়ে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৪ টাকা লুট করে নিয়ে গেছে চোরেরা।’
এ বিষয়ে জানতে চাইলে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মাঠে একাধিক টিম কাজ করছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চর্চা ও সংরক্ষণের অভাবে শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়সংলগ্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর কয়েকটি মাতৃভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক ও গবেষকেরা এসব ভাষা রক্ষায় সমন্বিত ও কার্যকর সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
৯ মিনিট আগে
বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ ঘণ্টা আগে